টাঙ্গাইলে ৯১ ভাগ মাদ্রাসায় নেই শহীদ মিনার

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০২ পিএম

আর তিনদিন পরই ২১শে ফেব্রুয়ারি- মহান ভাষা দিবস, যা এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। পরবর্তী প্রজন্মের মাঝে ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে শিশুকিশোরসহ তরুণ শিক্ষার্থীদের ৫২'র ভাষা আন্দোলন সম্পর্কে জানার সুযোগ করে দেওয়ার কোনো বিকল্প নেই। 

কিন্তু সারা দেশের উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই স্থায়ী কোনো শহীদ মিনার। এই যেমন টাঙ্গাইলের ৯১ ভাগ মাদ্রাসায় নেই শহীদ মিনার।

টাঙ্গাইল জেলার ২০৩টি মাদ্রাসার মধ্যে মাত্র ১৯টিতে শহীদ মিনার রয়েছে। এতে মহান ভাষা আন্দোলনের তাৎপর্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস জানা থেকে বঞ্চিত হচ্ছে তরুণ শিক্ষার্থীরা, এমনটাই মনে করছেন মাদ্রাসা শিক্ষকরা। তাঁরা বলছেন, মাদ্রাসা গুলোতে শহীদ মিনার নির্মাণ করে শিক্ষার্থীদের ভাষা আন্দোলনের সাথে পরিচয় করিয়ে দেওয়া প্রয়োজন।

জেলা শিক্ষা অফিসের দেওয়া তথ্য অনুযায়ী জেলায় নিবন্ধিত মাদ্রাসা রয়েছে ২০৩টি। এই মাদ্রাসাগুলোর মধ্যে মাত্র ১৯টিতে রয়েছে শহীদ মিনার। বাকি ১৮৪টি মাদ্রাসায় নেই কোনো শহীদ মিনার। অর্থাৎ, জেলার ৯১ শতাংশ মাদ্রাসায় শহীদ মিনার নেই।

টাঙ্গাইল সদরে ১৮টি, বাসাইল উপজেলায় ১১টি, নাগরপুরে ১৯টি, মধুপুরে ১৫টি ও ঘাটাইলের ৩১টি মাদ্রাসায় শহীদ মিনার নেই। আর সখিপুরে ২৭টি মাদ্রাসার মধে একটি, মির্জাপুর ১৪টি মাদ্রাসার মধ্যে একটিতে, দেলদুয়ারে ৯টি মাদ্রাসার মধ্যে একটিতে, ভূঞাপুরে ২১টির মধ্যে একটিতে, ধনবাড়িতে ১৫টির মধ্যে একটিতে, এবং গোপালপুরে ২৩টি মাদ্রাসার মধ্যে দুইটিতে শহীদ মিনার রয়েছে। তবে সবচেয়ে শহীদ মিনার আছে কালিহাতীতে, যেখানে ১৯টি মাদ্রাসার মধ্যে ১২টিতেই স্থায়ী শহীদ মিনার আছে।

মাদ্রাসাগুলোতে শহীদ মিনার না থাকা প্রসঙ্গে জেলা শিক্ষা কর্মকর্তা জানান, সরকারীভাবে শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মানের বরাদ্দ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শহীদ মিনার নির্মাণ করা প্রয়োজন বলে জানান তিনি।

ঢাকার সাভারের আশুলিয়ার একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার জামগড়া...
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির...
টাঙ্গাইলে পরিত্যক্ত পাম্পে ছোরমান আলী (৪৭) নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের দরুন এলাকায় এ...
চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম তুহিন (১৯) ও দুই...
ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে জাতীয় বার্ন ইনিস্টিউটে...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। রোববার রাতে রাজধানীর শেরেবাংলানগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের...
কমান্ডো প্রস্তুত। আকাশে সামরিক বিমানও প্রস্তুত। আর কিছুক্ষণ পরই হয়তো যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যুদ্ধ বেঁধে যেতে পারতো। ঠিক সেই মুহূর্তে জানা গেল, যে তথ্যের ভিত্তিতে যুদ্ধের আয়োজন– তার সবই ভুল। দুই...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর