রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাবের শেষ বর্ষের শিক্ষার্থী সৌরভ হালদারের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, প্রেমঘটিত অভিমানে কীটনাশক পান করে আত্মহত্যা করেন তিনি।

আপডেট : ০২ মে ২০২৬, ০৯:২৬ এএম

রাজধানীর মোহাম্মদপুরে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, অভিমান করে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।

সৌরভ হালদার ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ঝালকাঠি সদরের ভিমরুলী এলাকায়। পরিবারসহ রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

গতকাল শুক্রবার রাতে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বোন সঞ্জিতা হালদার জানান, তার ভাইয়ের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন মোবাইল ফোনে ওই তরুণীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অভিমান করে তিনি নিজ কক্ষে কীটনাশক পান করেন। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিক্স গ্রুপের নির্মাণাধীন একটি ইটিপি প্ল্যান্টের ট্যাংকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত...
সময় টিভির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে করা প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার কার্যক্রমও স্থগিত থাকবে।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নারী মরদেহের ময়নাতদন্তে সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিটের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে আগামী ২১ জুলাইয়ের পর যেকোনো সময় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর