মিরপুরে বস্তি উচ্ছেদ অভিযানে সংঘর্ষ

রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানের সময় বস্তিবাসীর ধাওয়ার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

আপডেট : ২০ মে ২০২৬, ০৫:৩৪ পিএম

রাজধানীর মিরপুর এলাকায় অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে ঘিরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযানের সময় বস্তিবাসীর ধাওয়ার মুখে পড়েন দায়িত্বরত পুলিশ সদস্যরা।

মিরপুরের ইসিবি-কালশী সড়কের বাউনিয়া বম্তি এলাকায় আজ বুধবার এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আজ সকালে ওই এলাকায় গৃহায়ণ কর্তৃপক্ষ অভিযান চালায়। বেলা ১২টার দিকে স্থানীয়রা সংক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর পুলিশের সঙ্গে বস্তির বাসিন্দাদের সংঘর্ষ হয়। এতে ছয় থেকে সাতজন আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

বস্তির বাসিন্দাদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ করে এই অভিযান শুরু করা হয়। 

অন্যদিকে পুলিশ জানিয়েছে, গণপূর্তের জায়গা দখল করে এইখানে মানুষ বসবাস করছে। সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে তারা অভিযান শুরু করে। কিন্তু বেলা ১২টার পর পুলিশের ওপর হামলা চালানো হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের আনার চেষ্টা করে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। পুরো এলাকায় অতিরিক্ত পুলিশের উপস্থিতি দেখা গেছে। বর্তনামে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৪৭ অনুযায়ী কর কর্মকর্তারা ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ, পরিদর্শন ও আর্থিক নথি যাচাই করতে পারবেন বলে জানিয়েছে এনবিআর। বাধা দিলে আইনি ব্যবস্থা ও জরিমানার সতর্কতা দেওয়া হয়েছে।
বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বেয়াই সাগর মদ  বলে ওই দুই যুবককে মিথানল পান করান। পরদিন সকাল থেকেই তারা অসুস্থ বোধ করলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ সেবন করেন।...
যারা জুলাই চেতনাকে বিক্রি করে দেশে রাজনীতি করার চেষ্টা করছে, তারা বেশিদিন রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই...
লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজার এলাকায় মাদ্রাসায় পড়তে আসা এক শিশুর মুখে বেত ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। আর সেই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তিনি ফেসবুকে পোস্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর