‘টাকা-পয়সা লাগবে না, আমার ছেলেটারে শুধু ফেরত চাই’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ড্রোন হামলায় মো. জাহাঙ্গীর হোসাইন (২৭) নামে কিশোরগঞ্জের আরও এক যুবক নিহত হয়েছেন। জাহাঙ্গীর হোসাইন জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল-বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

আপডেট : ২৩ মে ২০২৬, ০৮:৩৮ এএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করার সময় ড্রোন হামলায় মো. জাহাঙ্গীর হোসাইন (২৭) নামে কিশোরগঞ্জের আরও এক যুবক নিহত হয়েছেন। জাহাঙ্গীর হোসাইন জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল-বাগপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

গত ১৮ মে ইউক্রেন সীমান্ত এলাকায় রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের লোকজন বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২ মে) বিকেলে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মা জাকিয়া বেগম ছেলের জন্য বিলাপ করতে করতে বারবার মূর্ছা যাচ্ছিলেন। জ্ঞান ফিরলেই ছেলের নাম ধরে কান্নায় ভেঙে পড়ছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি আর কিছু চাই না। টাকা-পয়সা লাগবে না, আমার ছেলেটারে শুধু ফেরত চাই।’

পরিবারের লোকজন জানান, নিহত জাহাঙ্গীরের বাবা রাজমিস্ত্রির কাজ করতেন এবং মা জাকিয়া বেগম পোশাক কারখানার শ্রমিক ছিলেন। করোনাকালে পরিবারটি ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে আসে। এসএসসি পাস করার পর জাহাঙ্গীর একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। পরে স্ত্রী মাশুকা হোসাইনকে নিয়ে ঢাকায় বসবাস শুরু করলেও আর্থিক সংকটের কারণে আবার গ্রামে ফিরে আসেন। চার মাস আগে ভালো চাকরির আশায় শ্বশুরবাড়ির আর্থিক সহায়তায় রাশিয়ায় যান জাহাঙ্গীর।

তারা আরও জানান, রাশিয়ায় নেওয়ার পর প্রথমে জাহাঙ্গীরকে একটি পিগ ফার্মে কাজ দেওয়া হয়। সেখানে ঠিকমতো খাবার না পেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে রেস্টুরেন্টে চাকরির আশ্বাস দিয়ে জাহাঙ্গীরসহ সাতজনকে রাশিয়ান সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সেখানে জোরপূর্বক তাদের নিয়োগ সম্পন্ন করা হয়। প্রায় দুই মাস প্রশিক্ষণের পর যুদ্ধক্ষেত্রে পাঠানো হলে সপ্তাহখানেকের মধ্যেই প্রাণ হারান জাহাঙ্গীর।

জাহাঙ্গীর হোসাইনের ছোট ভাই জাভেদ জানান, রাশিয়ার একটি সেনা ক্যাম্পে কর্মরত তার ভাইয়ের বন্ধু মৃদুল শুক্রবার (২২ মে) দুপুরে ভিডিও বার্তার মাধ্যমে মৃত্যুর খবরটি জানায়। মৃদুল জানায়–ওই ড্রোন হামলায় সেদিন সেখানে জাহাঙ্গীর হোসাইনসহ তিন বাংলাদেশি নিহত হন। নিহত অপর দুজন হলেন–মাদারীপুরের মো. সুরুজ কাজী ও কুমিল্লার মো. ইউসুফ খান। তাদের মরদেহ এখনও যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছে বলেও ভিডিও বার্তায় জানায় মৃদুল।

জাভেদ আরও জানান, চার মাস আগে একটি এজেন্সির মাধ্যমে চাকরির জন্য রাশিয়ায় যান জাহাঙ্গীর। সেখানে নেওয়ার পর তাকে জোরপূর্বক যুদ্ধে পাঠানো হয়। দুই সপ্তাহ আগে পরিবারের সঙ্গে জাহাঙ্গীরের শেষ কথা হয়। তখন তিনি জানিয়েছিলেন, কিছুদিন নেটওয়ার্কের বাইরে থাকবেন।

জাহাঙ্গীরের শ্বশুর রফিকুল ইসলাম বলেন, ‘রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি আমরা পরে জানতে পারি। আমি তাকে বলেছিলাম, যেভাবেই হোক দেশে ফিরে আসতে। কিন্তু সে আর ফিরতে পারেনি।’

অন্যদিকে, আড়াই বছরের ছেলে আজানকে কোলে নিয়ে জাহাঙ্গীরের স্ত্রী মাশুকা হোসাইন বলেন, ভালো চাকরি করে সংসারের ভাগ্য ফেরাতে রাশিয়া গিয়েছিল। কিন্তু তাকে যুদ্ধে পাঠানো হলো। এই যুদ্ধে শুধু সে না, আমরাও যেন শেষ হয়ে গেলাম।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, ‘অফিসিয়ালি কোনো তথ্য না পেলেও পরিবারের কাছ থেকে আমরা মৃত্যুর খবর জেনেছি। তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।’

এর আগে গত ২ মে একই উপজেলার নোয়াবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মো. রিয়াদ রশিদ (২৮) রুশ বাহিনীর হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়ে ড্রোন হামলায় নিহত হন। 

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
রাজধানী সদরঘাটের শ্যামবাজার ঘাটে সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে দুজন নিখোঁজ হয়েছেন। আজ রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীর রমনা থানাধীন কাকরাইল মোড় প্রধান বিচারপতির বাসভবন সংলগ্ন এলাকায় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
ভারী বৃষ্টিতে রেললাইন ডুবে যাওয়ায় গত ৭ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ ছিল। ফলে এই রুটে অগ্রিম কেটে রাখা ১১ হাজার ৩৩৭টি টিকেট ফেরত নিতে হয়েছে রেল...
লোডিং...

এলাকার খবর