আদ-দ্বীনের বিদেশি ইন্টার্নরা অন্য হাসপাতালে ‘যাবেন না’

আপডেট : ২৩ জুন ২০২৬, ০২:০৭ পিএম

রাজধানী মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স সংক্রান্ত জটিলতায় অনিশ্চয়তার মুখে পড়েছেন কয়েকশ দেশি ও বিদেশি ইন্টার্ন চিকিৎসক। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরের কথা বলা হলেও, আপত্তি জানিয়েছেন বিদেশি শিক্ষার্থীরা।

তাদের দাবি, অন্য হাসপাতালে গেলে বিদেশি শিক্ষার্থীদের ডিগ্রি অবৈধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। 

আজ মঙ্গলবার সকালে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত দেওয়ার দাবিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয় বিদেশি ইন্টার্ন চিকিৎসকেরা।

পরে তারা গণমাধ্যমে জানান, এ সিদ্ধান্ত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সহজ হলেও বিদেশি শিক্ষার্থীদের জন্য সম্ভব নয়। ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের নিয়ম অনুযায়ী, শিক্ষার্থীরা যে প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অর্জন করেছেন, ইন্টার্নশিপও সেই  হাসপাতালে সম্পন্ন করতে হয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, গত ১০-১২ দিন ধরে তাদের ইন্টার্নশিপ কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজধানীর সাতটি পয়েন্টে বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিজিবির এক খুদে...
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রাজধানীর মতির ঝিলের ফকিরাপুল পানির টাংকির সামনে সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান শাওন (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। তিনি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএর প্রথম বর্ষের...
সন্তান হিসেবে বয়স্ক বাবা-মায়ের ভরণপোষণ না করাকে অন্যায়। তাই, এটি প্রতিরোধে বিদ্যমান আইন কঠোরভাবে প্রয়োগের দাবি জানিয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের চেয়ারম্যান হালিদা হানুম আখতার।...
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’।
জব্দ ১২ বিলিয়ন ডলার তহবিল ছাড়ের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছে ইরান। সুইজারল্যান্ডে আলোচনায় ভালো সাফল্য এসেছে বলে মত ইরানি স্পিকার মোহাম্মদ গালিবাফের। এদিকে, পারমাণবিক...
টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে ভরা সাদা পেস্টের মতো ক্রিম উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই পেস্ট টিউবওয়েলের পানির মধ্যে কেউ মেশানোর কারণে বিষক্রিয়া হয়েছে।
চীনের বৈশ্বিক চার উদ্যোগে সাড়া দিচ্ছে ঢাকা। প্রধানমন্ত্রীর বেইজিং সফরেই এতে যুক্ত হওয়ার ঘোষণা আসতে পারে। বিশ্লেষকদের মতে, এতে ভূরাজনীতিতে বাংলাদেশের গুরুত্ব আরও বাড়বে। শি জিনপিংয়ের উদ্যোগে যুক্ত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর