ঢামেক হাসপাতালে কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরাণীগঞ্জ) অসুস্থ এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত ৩টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মেডিসিন ভবনে তার মৃত্যু হয়।

মৃত হাজতির নাম সজিব (২৮)। তার হাজতি নম্বর ২০১৩৬/২৬, বাবার নাম মো. সুলতান। কোন মামলায় তিনি কারাগারে ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি। 

কারারক্ষী সুজন বলেন, গতরাত ১টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজতি সজীব। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে আমরা কয়েকজন কারারক্ষী চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি নিয়ে এলে মেডিসিন ভবনের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন চিকিৎসক। পরে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাজতি সুজন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে হাজতি সজীবের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্তের পর কারা আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রাজধানীর গুলশান লেকে তিন দিনের পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও পাঁচটি স্বেচ্ছাসেবী সংগঠন। লেকের ভাসমান বর্জ্য অপসারণ, পরিবেশ সংরক্ষণ এবং জলাশয় রক্ষায় এ কর্মসূচি পরিচালিত...
গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। কেরানীগঞ্জ থেকে ত্রিশালে যাওয়ার পথে গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ট্রাক জব্দ করেছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন এক মা। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু মৃত্যু হয়েছে। চিকিৎসকেরা বলছেন, নির্ধারিত সময়ের আগে কম ওজন নিয়ে জন্মগ্রহণ করায় জটিলতা...
রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর নবদয় হাউজিং...
চার মাস ধরে চলা ইরান যুদ্ধের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিই নয়, বৈশ্বিক জ্বালানি বাজারের হিসাবও বদলে দিয়েছে। হরমুজ প্রণালির...
চলতি মাস থেকে দেশের ৩০০ নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। সুবিধাবঞ্চিত পরিবারকে অগ্রাধিকার দিয়ে কার্যক্রম...
বন্ধ হয়ে গেছে শেরপুরের চার শতাধিক চাতাল ও রাইসমিল। উৎপাদন খরচ বেশি হওয়া এবং লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে মিলগুলো। এতে কর্মহীন হয়ে পড়েছেন অন্তত ২০ হাজার শ্রমিক। এদিকে ব্যাংক ঋণ পরিশোধ করতে না পাড়ায়...
নাটোরে জুয়ায় টাকা হারিয়ে আত্মসাৎ ঢাকতে ছিনতাইয়ের নাটক সাজিয়েছিলেন বিকাশের এক সেলস অফিসার। পুলিশের তদন্তে সত্য উদ্ঘাটনের পর তাকে আটক করা হয়েছে। আত্মসাৎ হওয়া অর্থ উদ্ধারে অভিযান চলছে।
লোডিং...

এলাকার খবর