বন্যাদুর্গতদের অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান চার বিভাগের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ার দাবি জানান তিনি।

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০১:৪৬ পিএম

চট্টগ্রামসহ দেশের ৪ বিভাগে বন্যা দুর্গত মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে চট্টগ্রামের বাঁশখালীর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে এ আহ্বান জানান তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ নেন জামায়াত আমির।  

ডা. শফিকুর রহমান বলেন, ‘এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং দেশের সর্বস্তরের মানুষকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাই।’

পরে সাংবাদিকদের জামায়াত আমির বলেন, বিপদে অসহায় মানুষের পাশে থাকা সবার দায়িত্ব। জামায়াতে ইসলামী নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে থাকবে। 

এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহযোগিতায় কাজ করবে বলেও জানান শফিকুর রহমান। পরে তিনি বাঁশখালী এলাকায় বন্ধ স্লুইস গেট খুলে দেওয়ার দাবি জানান। 

চট্টগ্রামে বৃষ্টিপাত কমেছে, তবে রংপুর ও রাজশাহীতে বেড়েছে। রাজধানীতেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রামের অন্তত ৮টি উপজেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এসব এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে অন্তত ২০ লাখ মানুষ।
টানা কয়েক দিনের ভারী বর্ষণ এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে খোয়াই নদী। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জ এলাকায় খোয়াই নদীর প্রতিরক্ষা বাঁধের...
উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি কয়েক দিন ধরেই ওঠানামা করছে। গত কয়েক দিনে পানি কিছুটা কমলেও বৃহস্পতিবার আবারও বাড়তে শুরু করেছে। দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে...
ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী। এবার তাঁদের দেখা যাবে ‘শালিক বালিকা’ নামের নতুন একটি নাটকে। রোমান্টিক গল্পে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। গল্পে দেখা যাবে, সুমাইয়া দশম শ্রেণিতে...
টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোকে নিয়ে অনেকেই অনেক ধরনের ভবিষ্যদ্বাণী করছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চাওয়া, ২০২৬ বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা।
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ও এর উপসর্গে মোট ৭৫০ জনের মৃত্যু এবং ১ লাখ ৯ হাজারের বেশি আক্রান্তের তথ্য...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
লোডিং...

এলাকার খবর