এবার বাস্তবে ‘মোয়ানা’

আপডেট : ১০ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

অ্যানিমেশন সিনেপ্রেমীদের কাছে ভীষণ জনপ্রিয় একটি নাম ‘মোয়ানা’। ডিজনির এই মিউজিক্যাল অ্যাডভেঞ্চার সিনেমা মুক্তি পায় ২০১৬ সালে। দর্শকদের দারুণ সাড়া পাওয়া সিনেমাটি বক্স অফিসেও বাজিমাত করেছে। ঘরে তুলেছে প্রায় ৭০০ মিলিয়ন ডলার। এরপর ২০২৪ সালের নভেম্বরে ডিজনি নিয়ে আসে সিক্যুয়েল ‘মোয়ানা ২’। সাফল্য ছাড়িয়ে যায় আগের সিনেমাকেও! বক্স অফিসে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করে। শুধু তাই নয়, বিশ্বজুড়ে তৈরি হয় অগণিত ‘মোয়ানা’ ভক্ত! এবার তাঁদের আকাঙ্ক্ষা পূরণে আবারও পর্দায় আসছে মোয়ানা। 

তবে এবার অ্যানিমেশন নয়, লাইভ অ্যাকশনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাস্তবের শিল্পীরা। অবশ্য অ্যানিমেশনও থাকবে কিছু কিছু। টমাস কাইল পরিচালিত ওয়াল্ট ডিজনি পিকচার্সের এই সিনেমা আজ ১০ জুলাই বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে। বাংলাদেশের দর্শকরাও আনন্দিত হতে পারেন এ জন্য যে, একই দিনে স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।
 
লাইভ-অ্যাকশন মোয়ানার অন্যতম উল্লেখযোগ্য দিক হচ্ছে মাউই চরিত্র। সিনেমায় এ চরিত্রে অভিনয় করেছেন ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন। তিনি এই চরিত্রে ২০১৬ সালের অ্যানিমেটেড সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন। তাঁর কাছে মাউই শুধু একটি চরিত্র নয়, বরং পলিনেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যেরও অংশ। 

লাইভ অ্যাকশন মোয়ানার পোস্টার। ছবি: ওয়াল্ট ডিজনি স্টুডিও

দশকেরও বেশি সময় ধরে অ্যানিমেশনে মাউই’র কণ্ঠ দেওয়ার পর, এবার সরাসরি ক্যামেরার সামনে সেই চরিত্রে অভিনয় করাকে নিজের ক্যারিয়ারের অনন্য অভিজ্ঞতা বলে উল্লেখ করেছেন ডোয়াইন জনসন। এক সাক্ষাৎকারে চরিত্রটি নিয়ে আবেগাপ্লুত এই অভিনেতা বলেন, ‘লাইভ অ্যাকশনে মাউই চরিত্রে অভিনয় করা আমার ক্যারিয়ারের অন্য সব কাজ থেকে একদম আলাদা। পর্দায় যখন রক্ত-মাংসের মানুষের মাধ্যমে আমাদের পলিনেশীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ ফুটে ওঠে, তখন অনুভূতিই বদলে যায়।’ 

জনসন জানান, গত একদশকে একজন বাবা হিসেবে তার জীবনের নানা অভিজ্ঞতা ও উত্থান-পতন চরিত্রটিকে আরও গভীরভাবে পর্দায় ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। এ ছাড়া চরিত্রটির সঙ্গে তাঁর একটি ব্যক্তিগত আবেগও জড়িয়ে আছে। মাউই’র মধ্যে তিনি নিজের দাদার প্রতিচ্ছবি খুঁজে পান। পাশাপাশি হাওয়াইতে কাটানো তাঁর শৈশব ও বেড়ে ওঠার দিনগুলোর স্মৃতি জড়িয়ে রয়েছে গল্পের সঙ্গে। 

অন্যদিকে, বিশ্বজুড়ে ৩২ হাজারেরও বেশি আবেদনকারীর মধ্য থেকে কাস্টিং প্রক্রিয়ার মাধ্যমে মোয়ানা’র প্রধান নারী চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে নবাগত ক্যাথরিন লাগাইয়াকে। পরিচালক টমাস কাইল জানান, প্রথম অডিশনেই তিনি মুগ্ধ হয়েছিলেন, যখন অভিনেত্রী ‘হাউ ফার আই’ল গো’ গানটি গেয়ে চরিত্রটির বিশ্ব ভ্রমণের আকাঙ্ক্ষা ফুটিয়ে তুলেছিলেন। 

মোয়ানার দৃশ্যে দ্য রক। ছবি: ওয়াল্ট ডিজনি স্টুডিও

অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া সামোয়ান বংশোদ্ভূত ক্যাথরিন লাগাইয়ার ভাষ্য, মোয়ানা এমন একজন আদর্শ, যে কিনা তার শৈশবের সঙ্গী ছিলেন। এই অভিনেত্রী বিশ্বাস করেন মোয়ানার সাহস, কৌতূহল ও উচ্চাকাঙ্ক্ষা তাঁকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলতেও সাহায্য করেছে। ফলে তিনি স্বাভাবিকভাবেই চরিত্রটির সঙ্গে একাত্ম হতে পেরেছেন।

সিনেমাটির কাহিনির কেন্দ্রে রয়েছে সাহসী কিশোরী মোয়ানা, যে নিজের দ্বীপ ও জনগণকে রক্ষা করতে এক বিপজ্জনক সমুদ্রযাত্রায় বের হয়। এই অভিযানে তার সঙ্গী হয় শক্তিশালী, কিন্তু অহংকারী অর্ধ-দেবতা গধঁর। নানা বাধা পেরিয়ে তারা প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে। মূল গল্পের আবেগ, পরিবার, দায়িত্ববোধ এবং নিজের পরিচয় খুঁজে পাওয়ার বিষয়গুলো লাইভ-অ্যাকশন সংস্করণেও গুরুত্বপূর্ণ অংশ হিসেবে রাখা হয়েছে। এরইমধ্যে সিনেমাটি নিয়ে ভক্তদের মাঝে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে, তাতে আরও একটি দুর্দান্ত সাফল্যের আভাস পাওয়া যাচ্ছে।

‘ওপেনহাইমার’ নির্মাণের পর মানসিকভাবে এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিলেন ক্রিস্টোফার নোলান। সেই হতাশা থেকে বেরিয়ে আসার পথ খুঁজতেই তিনি হাতে নেন নতুন ছবি ‘দ্য ওডিসি’। সম্প্রতি...
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান! ফের ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। স্থগিতাদেশ কাটিয়ে আগামী ২৪ জুলাই রাজধানীতে অনুষ্ঠিত একটি কনসার্টে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে বিষয়টি এ...
মঞ্চনাটকের পাশাপাশি এখন চলচ্চিত্র নিয়েও ব্যস্ত সময় পার করছেন হৃদি হক। কিছুদিন আগে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘১৯৭১ সেইসব দিন’ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে...
দেশের প্রেক্ষাগৃহগুলোতে মানসম্মত সিনেমার অভাব এবং দর্শক খরা কাটাতে এক অভিনব উদ্যোগ নিয়েছে কেরানীগঞ্জের লায়ন সিনেমাস ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। ফুটবলপ্রেমীদের বড় পর্দায় খেলা দেখার আমেজ দিতে এবং...
কর্তৃপক্ষ প্রকাশের আগেই ওয়েবসাইটে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের ঘটনায় এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আজ শুক্রবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনের দাবি, ইরানের টার্গেট কিলিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান চার বিভাগের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য অগ্রাধিকার ভিত্তিতে ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি বন্ধ স্লুইস...
বরিশালের আগৈলঝাড়ায় আসামির মৃত্যুর গুজবে থানা ফটকে কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধর ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মামলা করা হয়েছে। 
লোডিং...

এলাকার খবর