পরিত্যক্ত ‘সুধা সদনে’ ঝুলছিল যুবকের মরদেহ

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৮:২২ পিএম

রাজধানীর ধানমন্ডির ৫  নম্বর  রোডের পরিত্যক্ত ভবন ‘সুধা সদন’ থেকে মো. শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিত্যক্ত বাসভবনটির মালিক সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।  

শনিবার বেলা ১১টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়। পরে বিকেলের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। 

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুজ্জামান বলেন, ‘আমরা স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ধানমন্ডি থানাধীন সুধা সদনে অজ্ঞাত এক যুবক গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে৷ পরবর্তীতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে  আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল কলেজের মর্গে পাঠিয়েছি।’

এসআই  জানান, পরে সিআইডির ক্রাইম সিনের মাধ্যমে নিহত যুবকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাসা মোহাম্মদপুরের জিগাতলার  শিবপুর টালি অফিস এলাকার ২৯৫/জি/এইচ/এ/৭ -এ। তার বাবার নাম সেকান্দার আলী মাতুব্বর। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সুধা সদনে অগ্নিসংযোগ করে একদল লোক। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। 

নওগাঁ শহরের একটি ছাত্রাবাস থেকে ইমন (২৫) নামের এক কলেজশিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের ভাঙ্গাবাড়িয়া মধ্যপাড়া এলাকায় জননী নামের এক ছাত্রাবাস থেকে ওই...
রাজধানীর মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণে মিরাজ আহমেদ (২৩) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এ বিস্ফোরণ হয়। পরে সাড়ে ৮টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে...
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বিস্ফোরকটিতে টাইমার সদৃশ বস্তু ছিল বলে জানিয়েছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য। ছাতার মধ্যে রাখা বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার পর সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা...
শুক্রবার রাতে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের এলাকা খালি করে দিয়েছে।
মুন্সিগঞ্জের শ্রীনগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে নসিমনের চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ২৪ জুলাই ২০২৬ তারিখে রাষ্ট্রপতির পদ ত্যাগ করায় সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত...
স্কুলশিক্ষক রমিজুল করিম নাটোর শহরের কাজ শেষ করে মোটরসাইকেলে করে  নিজ বাড়ি সিংড়ার কলম পুন্ডরী গ্রামে ফিরছিলেন। পথে নাটোর সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় পৌঁছালে নাটোর থেকে বগুড়াগামী...
চট্টগ্রামের আনোয়ারায় মাদকাসক্ত ছেলের এলোপাথাড়ি ছুরিকাঘাতে দম্পতির মৃত্যু হয়েছে। নিহতদের নাম স্বপন দাশগুপ্ত এবং কল্পনা দাশগুপ্ত। শনিবার দুপুর দেড়টার দিকে এই ঘটনা ঘটে। ঘাতক ছেলেকে রক্তমাখা কাঁচিসহ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর