ভারতে বিতর্কের মুখে পদত্যাগ করা প্রথম কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৬:১০ পিএম

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ একটি বিরল ঘটনা। এতটাই বিরল যে এর সঙ্গে তুলনা করতে হলে ২০১৮ সালে ফিরে যেতে হয়, যখন এম জে আকবর কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছিলেন। ধর্মেন্দ্রই বিতর্কের জেরে পদত্যাগ করা কেন্দ্রীয় পূর্ণমন্ত্রী। খবর এনডিটিভি। 

শনিবার ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এটি প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টি (সিজেপি)–এর নেতৃত্বে চলা আন্দোলনের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।  

গত মাস থেকে চলা এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল দিল্লির যন্তর মন্তর। সরকার আন্দোলনকারীদের অন্যান্য দাবিও মেনে নেওয়ার আশ্বাস দিয়েছিল। এর মধ্যে ছিল— নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া। চলতি সপ্তাহে সংসদ অভিমুখে মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া। 

তবে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে একচুলও সরে আসেননি। এমনকি আজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরবর্তী দফার আলোচনার পূর্বশর্ত হিসেবেও সিজেপি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে শর্ত হিসেবে তুলে ধরে।

পদত্যাগের পর ধর্মেন্দ্র প্রধান বলেন, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার সম্পূর্ণ দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন এবং তিনি কখনোই পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেননি। তবে তার অভিযোগ, দায়িত্বশীল কিছু ব্যক্তি নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন এবং শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

এরপর এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত পদত্যাগপত্রে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান লেখেন— “যন্তর মন্তর এবং সারা দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায়, রাষ্ট্রবিরোধী শক্তিগুলো যেন এই পরিস্থিতির সুযোগ নিতে না পারে, জাতীয় ঐক্য অটুট থাকে, কোনো ভারতীয় শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় না জড়ায় এবং আমাদের সন্তানরা যেন তাদের সময় পড়াশোনা ও ভবিষ্যৎ গঠনে ব্যয় করতে পারে—এই লক্ষ্যেই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার পদত্যাগপত্র জমা দিয়েছি।”

বিরোধী নেতারা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ‘অহংকারী’ আচরণের অভিযোগ করে আসছেন। তাদের দাবি, ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বিতর্কের পরও মন্ত্রীরা সাধারণত পদত্যাগ করেন না।

এর আগে একই ধরনের—যদিও অভিযোগের প্রকৃতি ছিল সম্পূর্ণ ভিন্ন—একমাত্র ঘটনা ঘটেছিল ২০১৮ সালে, যখন এম জে আকবর পদত্যাগ করেন।

২০১৬ সাল থেকে কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এম জে আকবরের বিরুদ্ধে দেশের #MeToo আন্দোলনের সময় একাধিক নারী যৌন হয়রানির অভিযোগ আনেন। অভিযোগকারী নারীদের অধিকাংশই বিভিন্ন সময়ে তার অধীনে কাজ করেছিলেন বা তার সঙ্গে পেশাগতভাবে যুক্ত ছিলেন, যখন তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদক ছিলেন।

দিল্লিতে এক মাসের বেশি সময় ধরে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। তৃতীয় দফা বৈঠকের আগে এক্সে দেওয়া পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি এবং পরে...
চলমান আন্দোলনের মধ্যেই সরকারপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিনিধিদল। কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়ায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে এই বৈঠক হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দিল্লিতে চলমান বিক্ষোভ থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে নির্দেশ দিয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিসহ যেকোনো...
শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই শিক্ষাসচিব বিনীত জোশীকে অপসারণ করেছে সরকার। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব...
নুমোদন পাওয়া বিষয় দুটি হলো– ইংরেজি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)। স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নানের আধা-সরকারি পত্রের (ডিও লেটার) প্রেক্ষিতে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ রয়েছে।...
নানা অব্যবস্থাপনায় ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে মানিকগঞ্জের প্রধান বাস টার্মিনাল। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই হয় জলাবদ্ধতা। এছাড়া রাস্তার ওপর যেখানে–সেখানে পার্কিং করায় যানবাহন চলাচল...
দেশের অর্থনীতির স্বর্ণদ্বার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বেড়েছে জলদস্যুতা। চলতি মাসেই বিদেশি জাহাজে অন্তত তিনটি দস্যুতার অভিযোগ উঠেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড...
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ওয়াদুদ হোসেন জানান, পুকুরে ডুবে নিখোঁজের সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর