শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। আন্দোলনকারীদের অন্যতম প্রধান দাবি ছিল তাঁর অপসারণ, যা ঘিরেই সরকার ও শিক্ষার্থীদের মধ্যে আলোচনা দীর্ঘদিন অচল ছিল।

 

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

কেন্দ্রীয় সরকার ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)- এর মধ্যে তৃতীয় দফা বৈঠক শুরুর কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের পদত্যাগের ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান।

এক মাসের বেশি সময় ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ও মেডিকেল পরীক্ষায় প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন চলছে ভারতে। দিল্লির যন্তর মন্তরে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর একটি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী সিজেপি ও কেন্দ্র সরকারের আলোচনাও দীর্ঘদিন ধরে এই দাবি ঘিরেই অচলাবস্থায় ছিল। শনিবার সকালে সিজেপি স্পষ্ট জানিয়ে দেয়, সরকার যদি ধর্মেন্দ্র প্রধানকে অপসারণে রাজি না হয়, তাহলে কোনো আলোচনা হবে না।

ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত। আন্দোলনকারী সিজেপির সঙ্গে বৈঠকে সরকার শনিবার বিকেল পর্যন্ত সময় নিয়েছে। এদিকে বিরোধীদের বিক্ষোভ,...
দিল্লিতে চলমান বিক্ষোভ থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে নির্দেশ দিয়েছে ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিসহ যেকোনো...
শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যেই শিক্ষাসচিব বিনীত জোশীকে অপসারণ করেছে সরকার। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের মধ্যে তেমন কোনো প্রভাব...
প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনের প্রেক্ষাপটে ভিডিও বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই ভিডিও বার্তার পর...
থেমে নেই ভারত সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা। আজও ৩ জেলার সীমান্ত দিয়ে ২২ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ও গ্রামবাসী।  শনিবার ভোর ৪টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর...
জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে তার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, গভর্নর বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত...
রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম বলেছেন, জুলাইয়ের চেতনা হলো বৈষম্য দূর করা, সুশাসন প্রতিষ্ঠা এবং স্বচ্ছতা ও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর