মতিঝিলে বোমা রাখার ঘটনা সাম্প্রদায়িক চক্রান্ত কি না, খতিয়ে দেখছে পুলিশ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৯:৫২ এএম

রাজধানীর মতিঝিলে শক্তিশালী বোমা উদ্ধারের ঘটনায় মামলা হলেও শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার রাতেই অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন মতিঝিলি থানার উপ–পরিদর্শক মির্জা মোহাম্মদ মুক্তা। রথযাত্রায় এমন ঘটনা কোনো সাম্প্রদায়িক সংঘাতের পরিকল্পনা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার বিকেল সাড়ে ৫টা। ঢাকেশ্বরী মন্দির থেকে পুরান ঢাকার স্বামীবাগে যাওয়ার পথে মতিঝিল এলাকায় পৌঁছায় হিন্দু সম্প্রদায়ের উল্টো রথযাত্রা। এসময় শেষদিকে থাকা এক যাত্রীর নজরে আসে মেট্রোরেল স্টেশনের নিচে রাস্তায় পড়ে আছে একটি খয়েরি রঙের ছাতা। ভেতরে লাল আলো জ্বলতে দেখে সন্দেহ হলে পুলিশকে জানান তিনি।

পুলিশ গিয়ে শনাক্ত করে শক্তিশালী বোমা। ছাতা খুললেই হতে পারে বিস্ফোরণ। দ্রুত সরিয়ে দেওয়া হয়আশপাশের সবাইকে। এরপর বোমাটি নিষ্ক্রিয় করে ডিএমপির বম্ব ডিসডোজাল ইউনিট।

মেট্রোরেল স্টেশনের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় বোমা উদ্ধারের পর থেকেই আতঙ্কে স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, এটি ছিল ইম্পোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস। রথযাত্রায় সেটি বিস্ফোরিত হলে অনেকেই হতাহত হতেন। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, এই জিনিসটা কেন, কারা, কী উদ্দেশে রেখেছে–সেটা স্থানীয় পুলিশ ও পুলিশের বিশেষায়িত টিম তদন্ত করে দেখছে। এর সঙ্গে রথযাত্রার সম্পৃক্ততা আছে কি না এসব দেখা হচ্ছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ চলছে।

বাড়ানো হয়েছে মতিঝিলের মেট্রোরেল স্টেশনের নিরাপত্তা। তল্লাশির পাশাপাশি উচ্ছেদ করা হয়েছে অবৈধ স্থাপনা। 

রাজধানীর কাফরুল থানা এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী (৪৫) নামের এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। 
মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বিস্ফোরকটিতে টাইমার সদৃশ বস্তু ছিল বলে জানিয়েছেন বোম্ব ডিসপোজাল ইউনিটের এক সদস্য। ছাতার মধ্যে রাখা বিস্ফোরকটি নিষ্ক্রিয় করার পর সাময়িকভাবে স্টেশন বন্ধ রাখা...
শুক্রবার রাতে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আশপাশের এলাকা খালি করে দিয়েছে।
যশোরে প্রতিপক্ষের হামলায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় ধারালো অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
বিশ্বকাপ ব্যর্থতার পর পোকার টুর্নামেন্টে অংশগ্রহণ করে আরও বেশি সমালোচিত হতে থাকেন নেইমার। তবে মাঠে ফিরেই সমালোচনার জবাব দিয়েছেন ব্রাজিল তারকা। জোড়া গোল করে ক্লাব সান্তোসের হার ঠেকিয়েছেন তিনি।
জার্মানির বার্লিনে সমকামীদের বার্ষিক প্রাইড শোভাযাত্রায় গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছে। স্থানীয় সময় রাত ১০টার দিকে টিয়ারগার্টেন পার্ক এলাকায় এ ঘটনা ঘটে বলে আজ বিবিসি...
আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস। তবে, মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে বিপদে বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় সুন্দরবন। এই বনের প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ গবেষকদের। আর পরিবেশ উপমন্ত্রী বলছেন, স্থানীয়দের...
২০২৪-এর গণ-অভ্যুত্থানের ২৬ জুলাই, স্বৈরাচারী সরকার পতনে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় বিএনপি। সাথে সাথে নিজেদের অবস্থান পরিষ্কার করে রাজপথে কর্মসূচি দেয় ছাত্রদল। সংগঠনের নেতারা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর