হেপাটাইটিসে প্রতি বছর দেশে ২২ হাজার প্রাণহানি

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম

হেপাটাইটিস ও এর সংশ্লিষ্ট জটিলতায় দেশে প্রতিবছর প্রায় ২২ হাজার মানুষের মৃত্যু হয়। এ রোগে আক্রান্তদের বেশিরভাগই শুরুতে এ বিষয়ে জানতে পারেন না। তাই এমন নিরব ঘাতক থেকে বাঁচতে নিরাপদ খাদ্যাভ্যাস ও নিয়ন্ত্রিত জীবনযাপন জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

বিশ্ব হেপাটাইটিস দিবসের অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হেপাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা.আব্দুল্লাহ আল মাহমুদ এসব কথা বলেন। তিনি জানান, প্রাথমিক অবস্থায় এ রোগের বিশেষ কোন লক্ষ্মণ প্রকাশ পায় না। 

তবে, সময়মতো টিকা নেওয়া, নিয়মিত পরীক্ষা করা, নিরাপদ খাদ্যাভ্যাস ও বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ সম্ভব। তিনি আরও জানান, হেপাটাইটিস বি'র পাশাপাশি হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণও বাড়ছে। তাই সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বিশেষজ্ঞরা। 

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বাতিল হওয়া রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে হাসপাতাল পরিচালনায় তিনটি শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৭০ জনের শরীরে এবং হাম ও উপসর্গ নিয়ে নতুন রোগী ১ হাজার ১৬০ জন। ১৫...
দেশে পানিতে ডুবে প্রতিদিন গড়ে মারা যায় ৪৮ জন শিশু। বছরে এই সংখ্যা দাঁড়ায় সাড়ে ১৭ হাজারে। পানিতে ডুবে মৃত্যুরোধে সাঁতার শেখায় উৎসাহ দেওয়ার পাশাপাশি পুকুরে বেষ্টনী দেওয়ার ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।...
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাম ও উপসর্গের রোগী শনাক্ত হয়েছেন ৬৯১ জন। এ পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ২৭২ এবং উপসর্গের...
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে...
ইতালির জাতীয় ফুটবল দলের প্রধান কোচ নিয়োগ নিয়ে নাটকীয়তার অবসান ঘটেছে। টানা তিন বিশ্বকাপ খেলতে না পারা দলটার দায়িত্বে দ্বিতীয় মেয়াদে ফিরছেন রবার্তো মানচিনি। মঙ্গলবার ইতালিয়ান ফুটবল ফেডারেশনের...
রাজধানীর চকবাজারে ব্যাটারিচালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে চকবাজার থানার উর্দু রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা হয়।
নরসিংদীর মাধবদীতে বাড়িতে ঢুকে মো. শাহজাহান (৫৬) নামের এক ব্যক্তিকে খুন ও ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান...
লোডিং...

এলাকার খবর