সাভারে এসআইকে হত্যায় মামলা, গ্রেপ্তার ১

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পিএম

ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় এজাহার জমা দেন।

পুলিশ বলছে, গত রাতেই এই ঘটনার মূল হোতা জহিরুল নামে এক জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া, জড়িত বাকি আসামিদের চিহ্নিত করা হয়েছে। গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। 

জানা যায়, শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারে মদিনা হাউজিং এলাকায় রাস্তায় অটোরিকশা  রাখা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে গ্যারেজের মালিককে মারধর করে কয়েকজন উচ্ছৃঙ্খল ব্যাক্তি। এর প্রতিবাদ করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা চড়াও হয় তার ওপর। অতর্কিত পেটাতে থাকে আলতাব হোসেনকে।

তাকে উদ্ধার করতে গিয়ে ছোট ছেলে আরিফুল ঘটনাস্থলে এলে তাকেও পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সুরতহাল রিপোর্ট তৈরি করা পুলিশ সদস্য জানান, নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আজ রোববার দুপুর ১টার দিকে পৌঁছান তিনি।
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ড...
রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন- আইজিসি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর