শিল্পপতি নাসির উদ্দিন বিশ্বাসের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পিএম

আজ বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের চুতুর্থ মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক।

দেশের অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে তিনি নাসির গ্লাস, নাসির ওপাল গ্লাস ও নাসির জুটসহ একে একে গড়ে তোলেন বহু শিল্পকারখানা, যেগুলো আজও দেশের শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। 

পাশাপাশি সামাজিক অগ্রযাত্রার অগ্রদূত হিসেবে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে তিনি প্রতিষ্ঠা করেন অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ও নার্সিং ইনস্টিটিউট এবং হাসপাতাল।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর বারিধারায় নিজ বাসভবনে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তার সুযোগ্য কন্যা নাসির গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসিমা বিশ্বাস রুবা, স্ত্রী আনোয়ারা বিশ্বাস এবং নাসির গ্রপের কর্পোরেট জিএমসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তা–কর্মচারী ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

মরহুমের পরিবারবর্গ এবং নাসির গ্রুপের সকল কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

নেত্রকোণার খালিয়াজুড়ীতে খেলার সময় হাওরের পানিতে পড়ে গিয়ে তলিয়ে মারা গেছে দুই শিশু। শনিবার দুপুরে উপজেলার জাহেরপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের হাওর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করেন...
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। ইতিমধ্যে...
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
পরিবেশবান্ধব পরিবহনকে উৎসাহিত করতে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বয়স ও মানের সীমা নির্ধারণ করে শর্তসাপেক্ষে...
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে।
রাজধানীর লালবাগে ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। প্রাথমিকভাবে তিনি স্ট্রোকে মারা...
বিশ্ব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দেব প্রণালি দখলে নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এর মাধ্যমে পুরো প্রণালিতে তাদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়েছে। প্রণালি দখলের জেরে লোহিত সাগর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর