রামপালে বিমানবন্দর নির্মাণে নতুন আশা 

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। ইতিমধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করেছে তাদের প্রতিনিধি দল। বিমানবন্দর নির্মাণে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নের আশা স্থানীয়দের।

১৯৯৬ সালে খুলনা শহরের ২২ কিলোমিটার দূরে বাগেরহাটের ফয়লায় বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন হয়নি। ২০১৫ সালে দ্বিতীয় দফা উদ্যোগ নিলেও নানা জটিলতায় হয়নি বিমানবন্দর। 

বিএনপি ক্ষমতায় আসার পর প্রকল্পটি আবার চালু হয়েছে। সম্প্রতি চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান 'চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন'- এর একটি প্রতিনিধি দল পরিদর্শন করেছে প্রকল্প এলাকা। 

চায়না এমসিসি পিটার বলেন, ‘আমরা প্রকল্প এলাকা পরিদর্শন করেছি এবং এতে সন্তুষ্ট। বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব। এই প্রকল্প বাস্তবায়নে আমরা আন্তরিক।’ 

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা প্রকল্পটি পুনরায় চালুর চেষ্টা করছি। এ নিয়ে চায়না কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।’

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেন, ‘সিভিল এভিয়েশনের কাছে বিমানবন্দর সংক্রান্ত প্রস্তাবনা জমা পড়েছে।’

প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে, বলছেন স্থানীয়রা।

বিমানবন্দর নির্মাণে দুই ধাপে মোট ৬৩০ একর জমি অধিগ্রহণ হয়। সীমানাপ্রাচীর নির্মাণ ও আংশিক ভূমি ভরাটের কাজও সম্পন্ন হয়।

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
চরমপন্থী আতঙ্কে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দারা। দুই মাসে অন্তত ৩০টি পরিবারের কাছে চাঁদা চেয়ে চিঠি দেওয়া হয়েছে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নামে। ভয়ে অনেকে এলাকা ছেড়েছেন। পুলিশ নজরদারি বাড়ালেও...
খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘আরমান বাহিনীর’ প্রধান মো. আরমান হোসেন দিপু ওরফে শুটার আরমানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব। সোমবার খুলনার রূপসায় র‍্যাব-৬ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য...
৬১ বছরেও কোনো কাঠামোগত সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে খুলনা বক্ষব্যাধি হাসপাতালের কার্যক্রম। ভবনের বিভিন্ন স্থানে ফাটলের পাশাপাশি খসে পড়ছে ছাদের পলেস্তারা। ফলে, চরম আতঙ্কে রোগী ও চিকিৎসকরা।...
দিল্লির প্রায় প্রত্যেকটি মাল্টিপ্লেক্সেই ‘মির্জাপুর: দ্য মুভি’ সিনেমাটি হাউসফুল। বড় কোনো সুপারস্টার ছাড়াই যে কোনো সিনেমা ৩ ঘণ্টার বেশি সময় দর্শককে ধরে রাখতে পারে, সম্ভবত বলিউড এর আগে কখনো দেখেনি।
ব্রিকস সম্মেলন ঘিরে ভারতের দিল্লিতে জড়ো হয়েছে জোটের ১১ সদস্যের সরকার ও রাষ্ট্রপ্রধান। তবে এসব ছাপিয়ে আলোচনায় রয়েছে একাধিক সাইডলাইন বৈঠক। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে মার্কিন...
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হয়েছে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ...
পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর ধাওয়াপাড়া-পাবনার নাজিরগঞ্জ নৌরুটে টানা ছয়দিন ধরে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন এ পথে চলাচলকারী যাত্রী, চালক ও ব্যবসায়ীরা।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর