ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে পারলে তা প্রতিরোধ সম্ভব বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। এছাড়া, এ যুদ্ধে কোনো নারীকেই পিছিয়ে রাখা যাবে না বলে মন্তব্য তাঁর।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি হোটেলে ১১তম ক্যান্সার সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ক্যান্সার চিকিৎসায় দেশে বড় বৈষম্যের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, ‘সময়মতো চিকিৎসা রোগের পরিণতি বদলে দিতে পারে।’
শহর ও গ্রামের প্রত্যেক নারী যেন ক্যান্সার স্ক্রিনিংয়ের আওতায় আসে তা নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।
ডা. জুবাইদা রহমান বলেন, ক্যানসার প্রতিরোধে স্কুলের ও স্কুলের বাইরের সব মেয়েকে জরায়ুমুখসহ সব টিকা দিতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা.এম এ মুহিত বলেন, ‘জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।
তিনি আরও বলেন, ‘এখনও বড় চিকিৎসকরা উপজেলায় কাজ করতে চান না। এমন বৈষম্য শীঘ্রই দূর করা হবে বলে।’


