ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সকলের সুরক্ষার জন্য, কাউকে হয়রানি করার জন্য নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের স্বাধীনতার সাথে রাষ্ট্রের স্বাধীনতা জড়িত। তাই গণমাধ্যমকে অবশ্যই স্বাধীন হতে হবে।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে সকলের সুরক্ষার জন্য, কাউকে হয়রানি করার জন্য নয়। ডিজিটাল নিরাপত্তা আইনে কাউকে হয়রানি করা হলে তা বন্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, আগের তুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ কমেছে, তবে শূন্যের কোঠায় আনতে হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের নিরাপত্তার জন্যই এ আইন করা হয়েছে। বিশ্বের অনেক দেশেই এই আইন আছে। আমাদের দেশেও এ আইন জনমানুষের নিরাপত্তার জন্য দরকার। অন্যান্য দেশে এ আইন আরও কঠিন বরং আমরা এখনো এ আইন সহনশীল অবস্থায় রেখেছি।
জাতীয় প্রেসক্লাব আয়োজিত মানবাধিকার সংরক্ষণ ও গণতন্ত্র সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এই আলোচনায় জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠানে সাংবাদিকদের হয়রানি বন্ধে ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি জানান তারা।
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
সবার সুরক্ষার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন: তথ্যমন্ত্রী