প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০১:২৮ পিএমআপডেট : ১৩ জুন ২০২৩, ০১:৩১ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর মিরপুরে কয়েকজন যুবকের কিল-ঘুষি-লাথিতে হাফিজুল ইসলাম (২৭) নামে এক ফাস্টফুড ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মামলার পর আসাদুজ্জামান চয়ন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের-১০ নম্বরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।
নিহতের ভাই সজীব মিয়া বলেন, ‘আমার বড় ভাই হাফিজুল ইসলাম মিরপুর-১০ এসএ পরিবহন রোডে চিকেন ফ্রাইয়ের দোকান দিয়ে জীবিকা নির্বাহ করত। গতকাল সন্ধ্যা ৭টার দিকে আসাদুজ্জামান চয়ন (২৭), মো. তারেকসহ (২৮) অজ্ঞাতনামা ৩/৪ জনে আমার ভাইয়ের দোকান থেকে চিকেন ফ্রাই কিনে। এ সময় চয়ন আমার ভাইকে চিকেন ফ্রাইয়ের জন্য একটি এক শ টাকার ছেড়া নোট দেয়। আমার ভাই ওই টাকা পরিবর্তন করে দিতে বললে সেটি না করে বড় ভাইয়ের সঙ্গে তর্ক-বিতর্কে জড়ায়।’
‘একপর্যায়ে আমার ভাইকে এলোপাতাড়ি চড় থাপ্পড়, কিল-ঘুষিসহ লাথি মারে। এতে আমার ভাই জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য প্রথমে মিরপুর আজমল হাসপাতাল নিলে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। এরপর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমার ভাইকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে আমরা রাত ১০টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে আমার ভাইয়ের মৃতদেহ দেখতে পাই।’
মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান বলেন, সংবাদ পেয়ে গত রাতের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার দুপুরের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি সোহরাওয়ার্দী মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও জানান, এ বিষয়ে নিহত ব্যক্তির ভাই সজীব মিয়া একটি হত্যা মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুজ্জামান চয়নকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে পাঁচজনের মরদেহ দেশে ফিরছে। শুক্রবার বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব মরদেহ বাংলাদেশে প্রবেশ করে স্বজনদের কাছে...
বাগেরহাটের মোংলায় আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে সুমন শিকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে সিগনাল টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইলিশ মাছসহ বিভিন্ন পণ্য বিক্রির লোভনীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা...
সিলেটের মোগলাবাজার থানার সিলাম এলাকায় একটি মাজার ওয়াকফ এস্টেট, মসজিদ ও ৩৫-৪০টি দোকানকোঠার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে...
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব গ্রহণের পরদিন জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে...
ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছে ২৩ শিশুসহ ১৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা হুমকির পর ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলী আবদুল্লাহি এমন হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানান, স্থল, আকাশ, নৌ,...
মিরপুরে কিল-ঘুষি-লাথিতে ব্যবসায়ীর মৃত্যু, যুবক গ্রেপ্তার
গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুরের-১০ নম্বরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঘোষণা করেন।
হাফিজুল নরসিংদীর শিবপুর থানার তেলিয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল হান্নান মিয়ার ছেলে। মিরপুর পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি।