মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

আপডেট : ০১ মে ২০২৫, ১১:২২ এএম

মেহেরপুরের গাংনীতে শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির (স্থানীয়ভাবে পটাং গাড়ি নামে পরিচিত) ধাক্কায় একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে মেহেরপুর–কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তন্ময় আকুবপুর মাঠপাড়া গ্রামের এখলাছ হোসেনের ছেলে। তিনি ট্রলির চালকের সহকারী ছিলেন।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গাংনী উপজেলার আকুবপুর গ্রামের ট্রলিচালক সাধন ও তন্ময় শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি নিয়ে জোয়াদ্দার ইটভাটা থেকে ইট আনতে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে যাওয়ার সময় সড়কে থেমে থাকা শ্যালো ইঞ্জিনচালিত ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রলির সামন থাকা গ্লাস ভেঙে তন্ময়ের গলায় ঢুকে যায়। দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির আগে বিএনপি কার্যালয়ের পাশে হারুন মার্কেটের সামনে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থল থেকে ইলেকট্রনিক সার্কিটের অংশ ও বোমা সদৃশ...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্ত শেষে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন,...
শরীয়তপুরের জাজিরায় একটি রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘরের চালা উড়ে যাওয়ার পাশাপাশি আর দুটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় রোকেয়া বেগম  নামে এক নারী গুরুতর আহত...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সুযোগ দিয়েছে সরকার। তাদেরকে দ্রুত পেনশন স্কিমের আওতায় আনার ব্যবস্থা করতে উদ্যোক্তাদের তাগিদ দিয়েছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ।...
বিরোধীদলের প্রতি প্রশ্ন ছুঁড়ে দিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘বিশ্বের নানা জায়গায় যুদ্ধের কারণে চলমান তেল সংকটের মধ্যে লংমার্চে হাজার হাজার লিটার তেলের টাকা কোথায় পান।’...
হঠাৎ করেই প্যাকেটজাত চিনির সংকট। বেশকিছু দিন ধরেই সরবরাহ কম। কিনতে হচ্ছে কয়েক দোকান ঘুরে। এতে ভোগান্তি বেড়েছে। পাশাপাশি দামও দিতে হচ্ছে বেশি। দুই সপ্তাহে কেজিতে দাম বেড়েছে ১০ টাকা। আগে যে চিনি ১০৫...
জুলাই ও আগস্ট মাসে মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যে সামরিক জান্তার হামলায় দুই শতাধিক ব্যক্তি হতাহত হয়েছেন। নিহত ও আহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর