বাগেরহাটে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০১:২৪ পিএম

উপকূলীয় বাগেরহাটে গত তিন দিনের বৃষ্টিতে শহরসহ নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে জেলার প্রায় দেড় হাজার হেক্টর ফসলের মাঠ পানিতে ডুবে গেছে। গত তিন দিনে জেলায় ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানি জমে রাস্তাঘাট ও বাড়ির উঠান তলিয়ে রয়েছে। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

এদিকে বৃষ্টির পানি জমে থাকায় রান্না খাওয়ায় দারুণ অসুবিধার মধ্যে পড়েছে বাসিন্দারা। শহরের জমে থাকা পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।

সরেজমিনে দেখা যায়, বাগেরহাট শহরের বাসাবাটি, খারদ্বার, রেলরোড, নাগেরবাজার, পুরাতন বাজার, হাড়িখালিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও জেলার শরণখোলা, রামপাল, মোংলা, মোরেলগঞ্জ উপজেলার নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শহরের রেলরোড এলাকার বাসিন্দা স্বপন ঘরামী বলেন, ‘একটু বৃষ্টি হলেই শহরের নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। আমরা এখন পানিতে তলিয়ে রয়েছি। রান্না খাওয়ার দারুণ অসুবিধা হচ্ছে। পানি নামার ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

বাগেরহাট কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. মোতাহার হোসেন বলেন, ‘গত তিন দিনে উপকূলীয় জেলা বাগেরহাটে ৩০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে আউশ ধানের বীজতলা, পানের বরজ ও গ্রীষ্মকালীন সবজি মিলিয়ে ১ হাজার ৪২৪ হেক্টর জমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে এবং জমে থাকা পানি দ্রুত না নামলে ওই ফসলের ক্ষতির আশঙ্কা থেকে যাচ্ছে।’ 

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর