পদ্মার পানি না বাড়লেও কুষ্টিয়ার ২ ইউনিয়নের মানুষ এখনও পানিবন্দী

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৬ পিএম

নতুন করে পদ্মার পানি না বাড়লেও কুষ্টিয়ার দুই ইউনিয়নের মানুষ এখনও পানিবন্দী। ঘর-বাড়ির সঙ্গে তলিয়ে আছে চলাচলের রাস্তা ও বিপুল ফসলি জমি। এদিকে এখনও ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন পানিবন্দী মানুষেরা।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী জানান, প্রায় দশ দিন আগে পানি বাড়তে শুরু করে পদ্মায়। তলিয়ে যায় কুষ্টিয়ার নদীতীরের অনেক এলাকা। তবে এখন নতুন করে পানি না বাড়লেও পানিবন্দী সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরের চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বেশিরভাগ এলাকা। দিন গড়ানোর সঙ্গে দুর্ভোগ বেড়েছে মানুষের। বিপদে আছে প্রাণীকূলও। এখনও হুমকির মুখে বেড়িবাঁধ।

স্থানীয়দের অভিযোগ, পানিবন্দী এলাকায় এখনও ত্রাণ সহায়তা পৌঁছেনি।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান জানিয়েছেন, দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের প্রায় ২০ হাজার পরিবারের অর্ধলক্ষ মানুষ এখনও পানিবন্দী। পানির কারণে ঝুঁকিপূর্ণ সব বাঁধ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
জনগণের কল্যাণের স্বার্থেই প্রধানমন্ত্রী তারেক রহমান আকস্মিক বিভিন্ন প্রতিষ্ঠানে ছুটে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা করা হয়েছে।
নীতিমালা পুনর্বিবেচনার তাগিদ
প্রবাল ঘেরা দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় নীতিমালা দুই বছরেই পাল্টে যাচ্ছে। কমছে পর্যটন নিষেধাজ্ঞার মেয়াদ। বাড়তে পারে পর্যটকের সংখ্যা। তবে, গবেষক ও পরিবেশ আন্দোলনকারীরা বলছেন, এ দ্বীপ নিয়ে ব্যবসায়িক...
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যায় সন্দেহভাজন এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর