বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম

বাগেরহাটে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এসময় জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সদর হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন—জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সজীব, সদস্য রিয়াসাত তানজিম অভি সদস্য, সদর উপজেলার সদস্যসচিব আসাদ আলমগীর এবং সদর থানা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

র‍্যালি পরবর্তী সমাবেশে হাফিজুর রহমান বলেন, ‘স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়, রাষ্ট্র ও সমাজের সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।’

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কচুয়া উপজেলায় র‍্যালি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচ্ছন্নতা ও গাছের চারা রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-কৃষি বিষয়ক সম্পাদক মো. শফিকুর রহমান নোবেল, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও এস এম হুমায়ুন কবির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডালিম ফকির, কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল আরমান এবং সদস্যসচিব শামীম হাসান রাবু প্রমুখ

বাগেরহাটের মোরেলগঞ্জে মাঠে কাজ করার সময়ে বজ্রপাতে দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার শৈলখালী গ্রামে এ ঘটনা হয়। 
সুন্দরবনের আংটিহারা এলাকার শাকবাড়িয়া চলন্ত জাহাজ থেকে নদীতে পড়ে যাওয়া এমভি আলফাডাঙ্গা প্রাইড নামক একটি বাণিজ্যিক জাহাজের এক নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ‘ধাতিনা ভোল’ মাছ। মাছটি বাগেরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে ৩ লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে প্রতি কেজি মাছের দাম পড়েছে প্রায় ১৬ হাজার...
বাগেরহাটের কচুয়ায় একই পরিবারের দুই নারীসহ তিনজন খুনের এক সপ্তাহ পার হলেও খুনের কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। ফলে চাঞ্চল্যকর এই তিন খুনের সাথে জড়িতরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। হত্যার রহস্য উদঘাটন...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
লোডিং...

এলাকার খবর