সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৮ এএম

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা সকাল সন্ধ্যা-হরতাল চলছে। আজ সোমবার সকাল ৬টা শুরু হওয়া এই হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। 

হরতালে দুরপাল্লাসহ জেলার ১৬টি অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে হাটবাজারের দোকানপাট ও ছোট যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে বলে ঘোষণা দিয়েছে সর্বদলীয় কমিটি।

গত বৃহস্পতিবার সর্বদলীয় কমিটি নতুন করে হরতালসহ চারদিনের কর্মসূচি ঘোষণা করে। আগামীকাল মঙ্গলবার ও বুধবারের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শিথিল করে আধাবেলা করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনা করে আগামী তিনদিনের হরতাল কর্মসূচির কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সোমবার প্রথমদিন সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এরপর দুইদিন মঙ্গল ও বুধবার সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালিত হবে। এই হরতাল চলাকালে অফিস-আদালত বন্ধ থাকবে। তবে হাটবাজারের দোকানপাট ও ছোট যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

সম্প্রতি নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি ভেঙে তিনটি করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। এরপর থেকে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন আসন ফিরে পেতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর