হরতাল প্রত্যাহার করে বাগেরহাটে ইসি কার্যালয়ের সামনে অবস্থান

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ এএম

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল প্রত্যাহার করে এবার জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আজ মঙ্গলবার সকাল ৯টা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। দুপুর ১টা পর্যন্ত চলবে এই অবস্থান কর্মসূচি। 

আজ ও আগামীকাল দুই দিনের ডাকা আধাবেলা হরতাল প্রত্যাহার করে নতুন এই কর্মসূচি ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।

জেলা নির্বাচন অফিসের ঢোকার গেট আটকে আন্দোলনকারীরা সামনে অবস্থান নিয়েছে। অফিসে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে নির্বাচন অফিসের নিয়মিত কাজ বিঘ্নিত হচ্ছে।

গত বৃহস্পতিবার আসন পুনর্বহালের দাবিতে হরতালসহ চার দিনের কর্মসূচি দেয় আন্দোলনকারীরা।

বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ সমন্বয়ক ও জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজায় ভোগান্তি দূর করতে দুদিনের হরতালের কর্মসূচি প্রত্যাহার করে নতুন কর্মসূচি দেওয়া হয়েছে। আসন পুনর্বহালের দাবিতে জেলা এবং সকল উপজেলার নির্বাচন অফিসগুলোতে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। সকাল ৯টা থেকে শুরু হয়েছে। চলবে দুপুর একটা পর্যন্ত। আগামীকাল বুধবারও এই কর্মসূচি পালিত হবে।

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর