বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আজও চলছে অবস্থান ধর্মঘট

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৩ এএম

বাগেরহাটের চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। তাদের ডাকা পরপর দুদিন ধর্মঘটের দ্বিতীয় দিন আজ। আসন ফিরে পেতে গত দুই সপ্তাহ ধরে দফায় দফায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছে এই আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় আন্দোলনকারীরা নির্বাচন কার্যালয়ের সামনে জড়ো হয়ে অবস্থান নেন। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা জেলা ও সকল উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে তারা অবস্থান ধর্মঘট পালন করবে। আসন পুনর্বহালের দাবিতে দফায় দফায় নানা কর্মসূচি পালন করে আসছে আন্দোলনকারীরা। আন্দোলন অব্যাহত থাকায় নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ের নিয়মিত সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাগেরহাট জেলা বিএনপির সমন্বয়ক ও সর্বদলীয় সম্মিলিত কমিটির সহ-সমন্বয়ক এম এ সালাম বলেন, ‘বাগেরহাটের চারটি আসন পুনর্বহালের দাবিতে দফায় দফায় হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করছি। গত দুই সপ্তাহ ধরে দফায় দফায় নির্বাচন কর্মকর্তাদের কার্যালয়ে অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছি। নির্বাচন অফিসের সামনে ধর্মঘটের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচিও চলছে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে। আদালত ১০ দিন পর শুনানি করবে। শুনানিতে আমাদের দাবি পূরণ হলে ঘরে ফিরব, আর না পেলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং দুর্গাপূজার পরে আরও কঠোর আন্দোলনে যাবে সর্বদলীয় সম্মিলিত কমিটি।’

নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে কমিয়ে তিনটি করে চূড়ান্ত গেজেট প্রকাশ করার প্রতিবাদে দফায় দফায় হরতাল, অবরোধ, বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করে আসছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল নিয়ে গড়ে ওঠা সর্বদলীয় সম্মিলিত কমিটি।

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর