বাগেরহাটে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১২:০২ পিএম

বাগেরহাটের কচুয়ায় যাত্রীবাহী বাস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদুর রহমান (৩৫) নামের এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। পুলিশ নিহত স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।

আজ বুধবার সকালে বাগেরহাট-মোরেলগঞ্জ মহাসড়কের কচুয়া উপজেলার পিংগুড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আসাদুর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাতবসুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। এছাড়া মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি বিশ্বেশ্বর বহুমূখি মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন।

কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সহিদুল ইসলাম বলেন, বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্কুলশিক্ষক আসাদুর রহমান ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে। বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।

চাঁদপুরে দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাইসহ অটোরিকশার আরও দুই যাত্রী আহত হয়েছেন। রোববার দুপুরে...
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে। শনিবার দিনগত রাতে উপজেলার গোহট উত্তর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের ফকির বাড়িতে এ হামলা...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যায় জড়িত তুহিন, ফাহাদ ও কামরুল নামের তিন তরুণ। তারা ৩ জন মিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
মস্কোর গভর্নর আন্দ্রি বোরো-বেভ জানান, কিয়েভের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কয়েকটি ড্রোনের আঘাতে আবাসিক ভবনের পাশাপাশি স্থানীয় একটি গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
নতুন চুক্তির মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্র স্থায়ী নিয়ন্ত্রণ পাবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড বলছে, চুক্তিটি দ্বীপের সার্বভৌমত্ব ও...
কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যেই সন্দেহভাজন ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিশু রামিসা হত্যার মতোই অপ্রতিম হত্যায়ও দ্রুত বিচারের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...
লোডিং...

এলাকার খবর