নির্মাণের এক বছরেও চালু হয়নি খুলনা বিভাগীয় শিশু হাসপাতাল

নির্মাণ শেষের এক বছর পরও খুলনার ২০০ শয্যার বিভাগীয় শিশু হাসপাতাল চালু হয়নি। নিরাপত্তা ব্যবস্থা ও সমন্বয়হীনতায় আটকে আছে হস্তান্তর প্রক্রিয়া।

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৮:১২ এএম

এক বছর আগেই ২০০ শয্যাবিশিষ্ট খুলনা বিভাগীয় শিশু হাসপাতালের অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। কিন্তু এখনও চালু হয়নি। নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় বুঝে নিচ্ছে না সিভিল সার্জনের কার্যালয়। অপরদিকে গণপূর্ত অধিদপ্তর বলছে, প্রকল্পের আওতায় হাসপাতাল ব্যবহারের জন্য সব কাজ সম্পন্ন হয়েছে। তবে বাজেট না থাকায় বাকি কাজ হচ্ছে না।

খুলনায় ২০০ শয্যার বিভাগীয় শিশু হাসপাতাল নির্মাণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতের (একনেক) অনুমোদন পায় ২০১৭ সালে। প্রথম ধাপে ব্যয় ধরা হয় ১১৪ কোটি টাকা। ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ হলেও নির্মাণ শেষ হয় পরের বছর জুনে। এর পর এক বছর পেরিয়ে গেলেও এখনও সেই ভবন হস্তান্তর হয়নি।

খুলনা ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান বলছেন, সীমানা প্রাচীর, প্রধান গেট এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় হাসপাতালের ভবন বুঝে নিতে পারছেন না তাঁরা।

এদিকে গণপূর্ত অধিদপ্তর খুলনা-১ এর নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান বলছেন, প্রকল্পের আওতায় সব কাজই শেষ। ভবন হস্তান্তরের জন্য দেওয়া হয়েছে একাধিক চিঠিও।

স্থানীয়রা বলছেন, হাসপাতালটি চালু হলে খুলনা বিভাগের উপকূলীয় ১০ জেলাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিশুরা উন্নত চিকিৎসা পাবে।

খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, হাসপাতালটির প্রথম ধাপের কাজ শেষ হওয়ার পরও চালু না হওয়া দুঃখজনক। সব জটিলতা কাটিয়ে সেখানে দ্রুত চিকিৎসা সেবা শুরু করতে হবে।

সুন্দরবনে দূষণ রোধে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে খুলনায় ডাম্পিং করছে ট্যুর অপারেটর এসোসিয়েশন অফ সুন্দরবন–টোয়াস। এছাড়াও পর্যটন মৌসুমে সুন্দরবনে যাওয়া প্রতিটি জাহাজে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার...
ঢাকার কেরাণীগঞ্জের আরশিনগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে মো. ফরহাদ হোসেন নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ফরহাদ রায়ের বাজারের সন্ত্রাসী পাটালি গ্রুপের সদস্য। মঙ্গলবার দুপুর...
রংপুর মেডিকেলের আইসিইউ, সিসিইউসহ ওয়ার্ডের এসিগুলো দীর্ঘদিন নষ্ট থাকায় ভোগান্তিতে রোগীরা। হাসপাতালের ৫৮টি এসির ৪৬টিই এখন অকেজো। রোগীদের স্বস্তি দিতে স্বজনেরা কিনছেন ছোট ফ্যান, কেউ বাতাস করছেন...
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরা শহরের কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ শুরু হয়েছে। কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে ভাঙা জ্বানালার কাজ করছেন...
বেকারি পণ্যের দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। একই সঙ্গে এসব পণ্যের উৎপাদন ও বাজারজাতকরণ ব্যয়, কাঁচামালের দাম, কর ও শুল্কসহ অন্যান্য বিষয় পর্যালোচনায় কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সঞ্চালন পাইপলাইনে সরবরাহ বাড়ায় শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সকাল থেকে বিভিন্ন শিল্পাঞ্চলে গ্যাসের চাপ বাড়ায় স্বস্তি ফিরছে বিভিন্ন কারখানায়। তবে, পুরোদমে...
দেড় মাসের বেশি সময় পর দেশে বেড়েছে গ্যাসের সরবরাহ। সরকারের বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় জাতীয় গ্রিডে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। 
অস্তিত্ববিহীন আর দীর্ঘদিন বন্ধ থাকা চালকল থেকেই চাল সরবরাহ করা হচ্ছে সরকারকে। বছরের পর বছর এমন ঘটনাই ঘটছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। অভিযোগ উঠেছে, খাদ্য বিভাগের কিছু কর্মকর্তার যোগসাজশে ভুয়া...
লোডিং...

এলাকার খবর