বাগেরহাটে যুবদল নেতার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

প্রতিপক্ষ বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ যুবদল নেতা রানার। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

বাগেরহাটে স্থানীয় এক যুবদল নেতার বসতবাড়ি রাতের অন্ধকারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাদ্রা গ্রামের মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে এই আগুন লাগে।

প্রতিপক্ষ বসতবাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ যুবদল নেতা রানার। রোববার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই আগুন দিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাদ্রা গ্রামের মো. আলীমুজ্জামান রানা অভিযোগ করে বলেন, ‘রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। রাতের অন্ধকারে আমার বাড়িতে একদল দুর্বৃত্ত এসে আমার কাঠ ও টিনশেডের বসতঘরের চারপাশে আগুন জ্বালিয়ে দেয়। আগুনের ধোঁয়ায় সবার ঘুম ভেঙে যায়। তখন আমরা জীবন বাঁচাতে ঘর থেকে বাইরে বেরিয়ে আসি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ঘরে চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নেভায়। ততক্ষণে আমার বসতঘর ও রান্নাঘর পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।’

স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষ এ আগুন দিয়েছে– এমন ধারণার উল্লেখ করে রানা বলেন, ‘আগুনে টিভি, ফ্রিজ, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে আমার অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান সকালে বলেন, ‘সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মাদ্রা গ্রামের মো. আলীমুজ্জামান রানার বসতবাড়িতে এই আগুনের খবর পেয়ে সেখানে যাই। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিভিয়েছে। আগুনে রানার দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রানার সঙ্গে স্থানীয়দের আধিপত্য নিয়ে বিরোধ পুরোনো। রানা অভিযোগ করেছেন তার প্রতিপক্ষরা রাতের অন্ধকারে তার বাড়িতে আগুন দিয়েছে। পুলিশ এই ঘটনা তদন্ত করছে।’

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর