বনদস্যুদের হাতে এখনো জিম্মি ৫০ জেলে, সাগরে মাছ ধরা বন্ধ 

দুবলার চরে শুঁটকি মৌসুমে বনদস্যুদের হাতে জিম্মি অন্তত ৫০ জেলে। আতঙ্কে সুন্দরবন উপকূলে ১৫ হাজারের বেশি জেলে সাগরে মাছ ধরা বন্ধ রেখেছেন। অভিযান শুরু করেছে কোস্ট গার্ড।

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম

সুন্দরবনের দক্ষিণে দুবলার চরে শুঁটকি তৈরির মৌসুম। তবে বনদস্যুদের তৎপরতা বাড়ায় দেশের সর্ববৃহৎ শুঁটকি পল্লীতে চরম আতঙ্ক বিরাজ করছে। দস্যুদের হাতে এখনো জিম্মি অন্তত ৫০ জন জেলে।

এমন পরিস্থিতিতে আতঙ্কে সাগরে মাছ ধরা বন্ধ রেখেছেন দুবলারচরের ১৫ হাজারের বেশি জেলে। ২০ দিনেই দস্যুদের হাতে জিম্মি অন্তত ৫০ জন জেলে। দস্যু দমন না হলে মাছ ধরবে না বলে জানিয়েছেন জেলেরা।  

মাছ ধরা বন্ধ থাকায় মৌসুম শেষে খালি হাতে বাড়ি ফেরার চিন্তায় দিশেহারা তারা। মুক্তিপণের কারণে বনদস্যুরা জিম্মি করছেন বলে জানান জেলেরা। 

অন্তর্বর্তী সরকারের সময়ই বনদস্যুরা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে দাবি জেলে সমিতির। মোংলার মৎস্যজীবী সমিতি সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার বলেন, ‘দস্যু দমন না হলে মাছ না ধরতে যাবে না আমাদের জেলেরা। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে জেলেরা মাছ ধরতে পারে।’ 

সুন্দরবনকে দস্যুমুক্ত করার লক্ষ্যে এরই মধ্যে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ড পশ্চিম জোনের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট খালিদ সাইফুল্লাহ জানান, একটি অসাধু চক্র সুন্দরবনে সক্রিয় হওয়ার চেষ্টা করে। তবে সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড বিশেষ অভিযান শুরু করেছে।

জেলেদের নিরাপত্তায় দস্যুদের সাথে কোনো আপোষ করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, ‘আমাদের কথা পরিষ্কার। প্রশাসনকে নির্দেশনা দেব যেন যেকোনো মূল্যে এটিকে নির্মূল করতে হবে।’

সুন্দরবনে জাহাঙ্গীর, সুমন ও করিম শরীফ বাহিনীসহ বনদস্যুদের বেশ কয়েকটি গ্রুপ সক্রিয় বলে জানা গেছে। 

কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
সাতক্ষীরা সিটি কলেজ পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ভূগোল প্রথমপত্র পরীক্ষায় দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এ অভিযোগে কেন্দ্র সচিব ও সাতক্ষীরা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামানকে...
বাগেরহাটের শরণখোলায় এক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জেরে তারা কীটনাশক পান করে...
খুলনায় চার সাংবাদিক ও স্থানীয় এক বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নগরীর শান্তিধাম মোড় সংলগ্ন একুশে পদক প্রাপ্ত...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর