ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতাকর্মী আটক

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৯:৪১ পিএম

বাসে অগ্নিসংযোগের অভিযোগে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমানসহ সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার দিবাগত রাত দুইটার দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিক হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর হোসেন রিজু, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির। অপর এক ব্যক্তির নাম জানা যায়নি।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আলম বলেন, ‘বাসে আগুন দেওয়ার ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।’

উল্লেখ্য, শনিবার রাতে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার তাজ ফিলিং স্টেশনে বোতলে তেল কিনতে যান কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের যুবক নিরব হোসেন। এ সময় পাম্পের কর্মচারীরা তাকে তেল দিতে অপারগতা প্রকাশ করেন। কিছুক্ষণ পর তিনি আবারও তাজ ফিলিং স্টেশনে যান। সেখানে অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দিতে দেখে তিনি প্রতিবাদ করেন। এ নিয়ে পাম্পের কর্মচারীদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কর্মচারীরা তাকে লাঠি দিয়ে মারধর করেন। এতে গুরুতর আহত হন নিরব হোসেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। ৫৯টি মামলা গুরুত্বের সঙ্গে তদন্ত করছে মহানগর গোয়েন্দা পুলিশ।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস
৮ মাস ধরে ঝুলে আছে কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের ১১৫টি পদের নিয়োগ। প্রশ্নফাঁস ও দুর্নীতির অভিযোগ আসায় এ বিষয়ে তদন্ত শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদক। তবে দীর্ঘদিনেও বিষয়টির নিষ্পত্তি না হওয়ায়...
গাইবান্ধার হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থ পাচারের মামলায় গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। এদিকে সিআইডি জানিয়েছে,...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর