বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত একই পরিবারের ১২ জন

বাগেরহাটের রামপালের বেলাই ব্রিজ এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে ১২ জন একই পরিবারের সদস্য। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৭:৩১ পিএম

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহতদের মধ্যে ১২ জন একই পরিবারের সদস্য। আজ বৃহস্পতিবার বিকেলে রামপাল উপজেলার এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

নিহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। তবে তারা মোংলা পৌর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খুলনার কয়রা এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান শেষে মোংলায় ফিরছিল পরিবারটি। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুতগতিতে চলার সময় নৌবাহিনীর স্টাফ বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের বেশ কয়েকজন যাত্রী নিহত হন। এ সময় আরও কয়েকজন গুরুতর আহত হন।

বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ মোংলা থেকে ছেড়ে আসা নৌবাহিনীর একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।

 

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে রাব্বী (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরের দিকে ছনটেকে প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর