দুর্ঘটনাস্থলে এখনও উৎসুক মানুষের ভিড়, পড়ে আছে শিশুর চুষনি-জুতা-ভাঙা কাচ

সড়কের ঢালজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য কাচের টুকরো। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ভাঙা অংশের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটি জুতা-স্যান্ডেল। এর মাঝেই পড়ে রয়েছে একটি শিশুর চুষনি। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পরের দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এমন মর্মান্তিক দৃশ্য।

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

সড়কের ঢালজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য কাচের টুকরো। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ভাঙা অংশের সঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে কয়েকটি জুতা-স্যান্ডেল। এর মাঝেই পড়ে রয়েছে একটি শিশুর চুষনি। ভয়াবহ সড়ক দুর্ঘটনার পরের দিন ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে এমন মর্মান্তিক দৃশ্য।

শুক্রবার খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়। গন্তব্যে পৌঁছানোর প্রায় ১৫ কিলোমিটার আগেই ঘটে মর্মান্তিক এ দুর্ঘটনা। বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নেয় শোকে।

দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে চারজনই শিশু। তাদের মধ্যে দুই শিশুর বয়স দুই বছরেরও কম। নিহতদের মধ্যে তাদের মায়েরাও রয়েছেন। বৃহস্পতিবার বিকেলে নৌবাহিনীর একটি স্টাফ বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মাইক্রোবাসে থাকা শিশুদের শান্ত রাখতে হয়তো তাদের মুখে চুষনি তুলে দিয়েছিলেন মা। কিন্তু সেই মা-সন্তান এখন আর কেউই নেই। দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পেরিয়ে গেলেও স্থানীয় বাসিন্দা ও উৎসুক মানুষ এখনও ভিড় করছেন ঘটনাস্থলে।

ঘটনাস্থলের অদূরেই বাড়ি রফিকুল ইসলামের। শুক্রবার সকালে তাকে গভীর মনোযোগে সড়কে ছড়িয়ে থাকা কাচের টুকরো, জুতা ও অন্যান্য সামগ্রী দেখতে দেখা যায়। তিনি বলেন, ‘জীবনে এত বড় দুর্ঘটনা দেখিনি। বলতে গেলে চোখের সামনেই ঘটেছে। মাঠে গরু রেখে ঘরে ফিরছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনে প্রথমে ভেবেছিলাম, হয়তো গরুটি বাসের সামনে পড়েছে। পরে এসে দেখি দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। চারদিকে রক্ত আর আহত-নিহত মানুষ। একসঙ্গে এত মানুষকে এমন অবস্থায় আগে কখনো দেখিনি।’

শুধু রফিকুলই নন, স্থানীয় আরও অনেকেই ঘটনাস্থলে এসে সমবেদনা জানাচ্ছেন। সকালে হাঁটতে বের হয়ে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন শান্তি রানী বিশ্বাস। তিনি বলেন, ‘রাতে খবরে দেখেছি কী ভয়াবহ দুর্ঘটনা হয়েছে। তাই সকালে এসে দেখলাম।’

কেবল উৎসুক মানুষই নয়, সড়কে চলাচলকারী অনেক যানবাহনের চালককেও গাড়ি থামিয়ে ঘটনাস্থল দেখতে দাঁড়াতে দেখা যায়। তবে রাতেই দুর্ঘটনাকবলিত বাস ও মাইক্রোবাস সরিয়ে নেওয়া হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহমেদ জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিয়ের বাড়িতে শোকের ছায়া

বৃহস্পতিবার সন্ধ্যার আগেই নববধূকে নিয়ে মোংলা উপজেলার শেহলাবুনিয়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছানোর কথা ছিল বিএনপি নেতা আব্দুর রাজ্জাক ও তাঁর স্বজনদের। বর-বউকে বরণ করে নিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা অপেক্ষা করছিলেন।

সবকিছু ঠিক থাকলে শুক্রবার সকালে গ্রামবাংলার চিরাচরিত নিয়মে নতুন বর-বউকে ঘিরে হাসি-আনন্দ, খাওয়া-দাওয়া আর শিশুদের হৈ-হুল্লোড়ে মুখর থাকার কথা ছিল বাড়িটি। কিন্তু দুর্ঘটনার পর সব আনন্দ থেমে গেছে। বাড়ি ও আশপাশে এখন মানুষের ভিড় থাকলেও চারদিকে শোকের আবহ।

নিহত ১৪ জনের মধ্যে নয়জনের মরদেহ মোংলায়, চারজনের কয়রায় এবং মাইক্রোবাসচালকের মরদেহ তাঁর বাড়ি রামপালে নেওয়া হয়েছে। জানাজা শেষে তাদের সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।

মোংলার আব্দুর রাজ্জাকের পাঁচ ছেলে ও এক মেয়ে। দুর্ঘটনায় তার দুই ছেলে, এক মেয়ে, এক পুত্রবধূ ও চার নাতি নিহত হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। জীবিত তিন ছেলে, তাদের মা ও স্বজনরা শোকে ভেঙে পড়েছেন।

এ দুর্ঘটনায় স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, দুই ভাই, বাবা ও এক বোনকে হারিয়েছেন আশরাফুল আলম জনি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি একা হয়ে গেলাম।’ এরপর আর কথা বলতে পারেননি তিনি।

একসঙ্গে এত মরদেহ দেখে নির্বাক হয়ে পড়েছেন স্বজন ও প্রতিবেশীরাও। প্রতিবেশী মো. জাহিদুল ইসলাম জানান, জানাজা শেষে মরদেহগুলো পৌরসভার সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম অংশ নেন।

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। 
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
রাজধানীর শাহবাগ থানাধীন জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দান সংলগ্ন ফুটপাত ও কদম ফোয়ারা মোড় থেকে মরদেহ দুটি উদ্ধার করে...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর