বাগেরহাটে নিজ বাড়িতে মিলল বিএনপি নেতার মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

বাগেরহাটে চাকলাদার আবুল কালাম (৬০) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম

বাগেরহাটে চাকলাদার আবুল কালাম (৬০) নামের এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা তা এ নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি নেতারা কালামের মৃত্যুরহস্য উদঘাটন করে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এই মৃত্যুর প্রকৃত রহস্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

চাকলাদার আবুল কালাম বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের রনবিজয়পুর গ্রামের মৃত চাকলাদার হাতেম আলীর ছেলে। তিনি বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য ছিলেন এবং পেশায় একজন ঠিকাদার। তিনি গত এক বছরের বেশি সময় ধরে একাই তার বাড়িতে বসবাস করছিলেন। তার স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করেন।

কালামের চাচাতো ভাইয়ের স্ত্রী ইয়াসমিন বেগম বলেন, ‘বনিবনা না হওয়ায় আমার ভাশুর কালামকে ছেড়ে তার স্ত্রী ও দুই ছেলে বাগেরহাট শহরে ভাড়াবাড়িতে বসবাস করে। গত এক বছরের বেশি সময় ধরে তিনি একা তার বাড়িতে বসবাস করছিলেন। তারা চলে যাওয়ার পর থেকে আমার ভাশুর কালামকে তিনবেলা খাবার আমি দিয়ে আসছি। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১০টার পরে তাকে ডেকে খাবার দেই। আজ শনিবার সকালে তাকে ভাত দিতে এসে ডাকাডাকি করতে থাকি। কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখি তিনি গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় বসে আছেন। এই দেখে আমি চিৎকার করতে থাকি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।’ 

বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু বলেন, ‘কালাম দলের একজন নিবেদিত কর্মী ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তার বাড়ি এসে দেখি তিনি ঘরের খাটে বসা, গলায় কাপড় প্যাঁচানো। যেভাবে গলায় কাপড় প্যাঁচানো তাতে মনে হয়নি তিনি আত্মহত্যা করেছেন। এভাবে আত্মহত্যা করা যায় না। আমরা তার এমন মৃত্যুতে ব্যথিত। তার মৃত্যুরহস্য উন্মোচন করতে পুলিশ সঠিক তদন্ত করবে, সেই দাবি জানাচ্ছি।’

বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে গিয়ে বিএনপি নেতা কালামের মরদেহ খাটের ওপর গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় উদ্ধার করেছে। শনিবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বলা সম্ভব হবে।’

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর