সুন্দরবনে ফের দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের

মাত্র দুই দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও দেখা মিলেছে একটি রয়েল বেঙ্গল টাইগারের। বন বিভাগের টহল বোটের সামনে নদী সাঁতরে যাওয়ার বিরল দৃশ্য মোবাইল ক্যামেরায় ধারণ করা হয়েছে।

 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:৪২ পিএম

মাত্র দুই দিনের ব্যবধানে পূর্ব সুন্দরবনে আবারও দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। গতকাল রোববার সকালে শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের টাইগার পয়েন্টের নদীতে সাঁতার কাটতে দেখা যায় বাঘটিকে। 

বনরক্ষীদের টহল বোটের সামনেই নদী সাঁতরে যায় বাঘটি। এই মুহূর্তটি মোবাইল ফোনে ধারণ করেন বন বিভাগের বোটচালক সাইফুর রহমান। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

এর আগে গত ২৪ জুলাই সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক ইকো-ট্যুরিজম কেন্দ্র ও বন বিভাগের কার্যালয়ের সামনে একটি বাঘিনিকে দেখা যায়। সেটি কিছুক্ষণ দাঁড়িয়ে চারপাশ পর্যবেক্ষণ করে ধীর পায়ে গভীর অরণ্যে চলে যায়। 

গত ১ জুন থেকে সুন্দরবনে তিন মাস বনজীবী, পর্যটকসহ সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। এর ফলে কোলাহলমুক্ত সুন্দরবনে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণী নির্ভয়ে বনের সর্বত্র বিচরণের সুযোগ পেয়েছে বলে জানান বন কর্মকর্তারা।

 

 

 

পাচারের উদ্দেশে দেশের গভীর বন থেকে তুলে আনা হচ্ছে বন্যপ্রাণীর বাচ্চা। তাদের শরীরে চেতনা নাশক ওষুধ দিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। আরেকটি চক্র বিদেশ থেকে নিয়ে আসছে আগ্রাসী কচ্ছপ, সাপ, মাকড়সা।...
আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস। তবে, মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে বিপদে বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় সুন্দরবন। এই বনের প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ গবেষকদের। আর পরিবেশ উপমন্ত্রী বলছেন, স্থানীয়দের...
রাজশাহীর ঐতিহ্যবাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।...
ছয় মাস চিকিৎসার পর সুন্দরবনে ছাড়া হওয়া রয়েল বেঙ্গল বাঘিনীর গতিবিধি পর্যবেক্ষণে ২০টি ইনফ্রারেড ক্যামেরা বসিয়েছে বন বিভাগ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে তার চলাচল ও আচরণ নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের সাফল্যের খবর যেন পরদিনের পত্রিকার শিরোনাম ও...
কেন্দ্রীয় লাইব্রেরিতে ঢুকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক এক কর্মীসহ তিন শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার ও...
সড়ক পরিষ্কার রাখা, গাছ লাগানো ও পশুপাখির যত্ন নেওয়ার মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখতে শিশু-কিশোরদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে খেলাধুলা ও পড়াশোনায় সমান গুরুত্ব দেওয়ার...
কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনাল ৬ দিন ধরে অচল থাকায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেও গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্যাসের চাপ...
লোডিং...

এলাকার খবর