দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে টাকা ছাড়া সেবা না পাওয়ার অভিযোগ

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ১১:২৪ এএম

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ, জমি রেজিস্ট্রি থেকে শুরু করে কোনো সেবাই পাওয়া যায় না টাকা ছাড়া। এর সঙ্গে জড়িত খোদ অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় প্রভাবশালীরা। 

কুষ্টিয়ার দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিস। সেখানে ভূমি নিবন্ধনসহ নানা প্রয়োজনে প্রতিদিনই যেতে হয় সাধারণ মানুষকে। 

অভিযোগ রয়েছে, এই কার্যালয়ে সেবা পেতে পদে পদে দিতে হয় অতিরিক্ত টাকা। আর তা না দিলে মিলেনা কাঙ্খিত সেবা, পোহাতে হয় ভোগান্তি, হতে হয় হয়রানির স্বীকার। এভাবেই মানুষকে জিম্মি করে চলছে অফিসটি।

জমি রেজিস্ট্রি করতে আসা এক ব্যক্তি বলেন, ‘সাব–রেজিস্ট্রার দেরিতে আসার কারণে আমাদের ভোগান্তি পোহাতে হয় এবং সাধারণ মানুষ সঠিক সময়ে জমি রেজিস্ট্রি করতে পারে না।’ 

আরেক ভুক্তভোগী বলেন, ‘রেজিস্ট্রিতে লাগবে ৩০ হাজার টাকা, নেওয়া ৪০ হাজার টাকা। মুহুরিকে জিজ্ঞেস করলাম বেশি টাকা কেন দেব? সে বলে আমাদেরকে দলের লোক,  বিভিন্ন অফিস ও সাব–রেজিস্ট্রারকে দেওয়া লাগবে।’  

শুধু তাই নয়, সকাল থেকে অফিসের কার্যক্রম শুরুর কথা থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা আসেন দুপুরে। ঠিকমত বসেন না রেজিস্ট্রারও। যদিও এসব অভিযোগ মানতে নারাজ তারা। 

এ বিষয়ে দৌলতপুর উপজেলা সাব রেজিস্ট্রার  বোরহান উদ্দিন সরকার বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নাই। যা টাকা হয়, পে–অর্ডারে নিচ্ছি। সরকারি রাজস্ব।’ 

সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়মের একাধিক অভিযোগ রয়েছে উল্লেখ করে তদন্ত চলার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। 

দুদক কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বলেন, ‘ফটোকপি সংগ্রহ করেছি। তাদের প্রত্যেক ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলছি। রেকর্ডপত্র সংগ্রহ চলমান আছে। যেসব দলিল সংগ্রহ করা হয়েছে প্রত্যেকটির ক্রেতা–বিক্রেতার সাথে কথা বলে আমরা কমিশনে যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রতিবেদন কমিশনে দাখিল করব।’ 

সরকারি এমন প্রতিষ্ঠানগুলোকে জনবান্ধব করতে অসৎ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।  

 

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আনা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কালপানি নয়াপাড়া গ্রামে কুলখানির খাবার খেয়ে দুই শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১১৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা...
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল...
বাগেরহাটের মোরেলগঞ্জে অভাব-অনটন ও স্বামীর অবহেলার কারণে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে শুক্রবার দুপুরে...
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ ঘটনা হয়। 
আমেরিকায় জীবনযাত্রার খরচ ও দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। অক্টোবরে দেশটিতে মূল্যস্ফীতির হার সব পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে। খাদ্য ও জ্বালানির বাইরে...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ফুটবল টুর্নামেন্টে খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগমুহূর্তে  মাঠে চেয়ার নিয়ে মারামারি ও হাতাহাতি হয়ছে। শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নদোনা মাঠে মোটরসাইকেল কাপ...
পঞ্চগড়ের বোদায় থ্রি হুইলারের পেছনে ট্রাকের ধাক্কায় আহত আট যাত্রী হন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ধারা নিউজের সিনিয়র রিপোর্টার আলী আজগর খোকনের স্ত্রী ও পঞ্চগড় বিসিক শিল্পনগরীর হিসাবরক্ষক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর