নেত্রকোণায় চাঁদাবাজি–হামলার অভিযোগে সাবেক এমপি রুহীর নামে মামলা

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম

নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও মারপিটের অভিযোগে থানায় মামলা হয়েছে। একইসঙ্গে এই মামলায় কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আবদুল খালেকসহ ৩৯ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রানা মিয়া (২৮) কৈলাটী ইউনিয়নের হাবিবুর রহমানের ছেলে।

মঙ্গরবার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, ‘মামলাটি দায়ের করেন উপজেলার বড়খাপন ইউনিয়ন পরিষদের সদস্য ও নয়াপাড়া গ্রামের বাসিন্দা শাহীনুর আলম শাহীন। মামলায় ১৯ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয়ের আরও ২০ জনকে আসামি করা হয়।

মামলার বরাতে ওসি বলেন, ‘দীর্ঘদিন ধরে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহীর নির্দেশে তাঁর লোকজন এলাকায় সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তারা উপজেলার যাত্রাবাড়ি বাজার সংলগ্ন গুমাই নদীর ফেরীঘাটে অবস্থান নিয়ে ওই নদী দিয়ে চলাচলকারী মালামালবাহী বিভিন্ন নৌকা, যাত্রীবাহী নৌকা থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিরেন নিয়মিতভাবে। চাঁদা না দিতে চাইলে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। গত সোমবার দুপুরে ওই নদী দিয়ে নৌকা করে বালু-পাথর নিয়ে যাওয়ার সময় রুহীর লোকজন নৌকার দুজন মালিককে আটকে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তাদের মারধর ও রামদা দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।’


ওসি মো. জালাল উদ্দীন আরও বলেন, ‘এ মামলার এজাহারভুক্ত আসামি রানা মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

এরআগে গত ১২ আগস্ট দুর্গাপুর থানায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে প্রধান আসামি করে চাঁদাবাজি, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ এনে আরেকটি মামলা করেন দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার মিঠুন দত্ত নামে এক ব্যক্তি। এতে দুর্গাপুর পৌরসভার মেয়র আবদুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকেও আসামি করা হয়েছে।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
লোডিং...

এলাকার খবর