নেত্রকোণায় পুলিশের এসআই হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০২:২১ পিএম

নেত্রকোণায় পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বাকি জড়িতদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাঁড়াশি অভিযান চালাচ্ছে।

গ্রেপ্তার দুইজন হলেন- দুর্গাপুর উপজেলা সদরের উকিলপাড়া এলাকার শমশের আলী খাঁয়ের ছেলে সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব (২৪) ও ধানশিরা এলাকার আব্দুর রহমানের ছেলে মো. বাকী বিল্লাহ (২৬)। এই দুই যুবকের মধ্যে অপূর্ব পেশায় টিভি-ফ্রিজ মেকানিক ও বাকী বিল্লাহ মোটরসাইকেল গ্যারেজের মেকানিক।

মামলার তদন্ত কর্মকর্তা জেলা পিবিআইয়ের পরিদর্শক ইমদাদুল বাশার জানান, শনিবার দুর্গাপুর উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁদের নেত্রকোণা বিচারিক আদালতে সোপর্দ করা হবে। হত্যায় সরাসরি সম্পৃক্ত গ্রেপ্তার দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন।

সর্বশেষ তদন্তের বরাতে পরিদর্শক ইমদাদুল বলেন, হত্যায় জড়িত আরও বেশ কয়েকজনকে ধরতে পিবিআই, জেলা পুলিশ ও র‍্যাবের একাধিক টিম কাজ করছে।

জামালপুরে কর্মরত এসআই শফিকুল ইসলাম ছুটি নিয়ে গত বুধবার বাড়িতে যান। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসা থেকে বের হওয়ার পর পথে পানমহাল রোড এলাকায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা তাঁকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শফিকুল ইসলামের বাবা শুক্রবার সকালে বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। এতে অজ্ঞাতনামা ছয়জনকে আসামি করা হয়।

নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
মানিকগঞ্জের বরংগাইল এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দেলোয়ার হোসেন নামের এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
ইরানের খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার। তবে এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
অবশেষে লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে ১৬ বছর পর আরেকবার বিশ্বজয়ের খুব কাছে চলে গিয়েছে ব্রাজিল। তবে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে একমাত্র বাধা এখন আর্জেন্টিনা। নিউজার্সির মেটলাইফে আজ রাত ১টায় সেই...
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৯৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৮৮ শিশুর মৃত্যু...
বিশ্বকাপ ফাইনাল ম্যাচ মানেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতা। তবে আর্জেন্টিনা-স্পেনের এবারের ফাইনাল শুধু মাঠের লড়াই নয়, গড়েছে নতুন বাণিজ্যিক রেকর্ডও। টিকিটের আকাশছোঁয়া দামে এটি এখন ক্রীড়া ইতিহাসের...
লোডিং...

এলাকার খবর