নেত্রকোণায় পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৮:৫২ এএম

নেত্রকোণার দুর্গাপুরে এলোপাতাড়ি কুপিয়ে এক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, পারিবারিক বিরোধের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুর্বৃত্তরা কোপানোর পর রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

এস আই শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছিলেন। 

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলের গলিতে দুর্বৃত্তদের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। পরে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় বাজার করার উদ্দেশে বাসা থেকে বের হন শফিকুল। পথে দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকায় বেশ কয়েকজন দুর্বৃত্ত তাঁকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তাঁর ডাক ও চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ওসি বলেন, ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। ধারণা করছি, পারিবারিক বিরোধ থেকে এই হত্যার ঘটনা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে। পারিবারিক বিরোধ ছাড়াও অন্য সব দিক মাথায় রেখে হত্যার ঘটনার তদন্ত করা হচ্ছে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা আক্তার সুমি বলেন, ধারালো অস্ত্রের আঘাতে ডান পায়ের কব্জির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। 

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত...
অশ্রুসিক্ত নয়নে বিশ্বকাপ থেকে মেসির বিদায়। খেলা হয়তো চালিয়ে যাবেন, কিন্তু বিশ্ব আসরে আর দেখা যাবে না আর্জেন্টাইন মহাতরাককে। একক নৈপুণ্যে দল ফাইনালে তুললেও, স্পেনের কাছে হেরে খালি হাতে ফিরতে হলো...
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে, দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিট ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে, ১৬ বছর পর ফিফা বিশ্বকাপ জিতলো স্পেন। এই হারে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
লোডিং...

এলাকার খবর