রওশন এরশাদের বাড়িতে ভাঙচুর, ‘দালাল মহল’ নামকরণের দাবি

আপডেট : ১৫ মে ২০২৫, ০৯:০৭ পিএম

জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদের ময়মনসিংহের বাসভবন ‘সুন্দর মহল’ ভাঙচুর করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র–জনতা। এ সময় তারা রওশন এরশাদের ভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে স্লোগান দেয়।   

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর গঙ্গাদাস গুহ রোডস্থ ‘সুন্দর মহল’ ভাঙচুর করা হয়। 

জানা যায়, বিগত ৫ আগস্টের পর দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে রওশন এরশাদের বাসভবনটি ‘কুটুমবাড়ী’ নামের একটি রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এর পর থেকেই রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের আয়ত্তে নিয়ে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে। 

এদিকে, গত ৫ আগস্টের পর থেকে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ নামের বাসভবনটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র–জনতা। কিন্তু রেস্টুরেন্ট কর্তৃপক্ষ মালিক পক্ষের অনুমতি নিয়ে রেস্টুরেন্ট নির্মাণে কাজ করে আসছিল।   

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র–জনতা একটি মিছিল নিয়ে সুন্দর মহলে গিয়ে রেস্টুরেন্ট নির্মাণ কাজে বাঁধা দেয়। এ সময় তারা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে ঢুকে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। এসময় উপস্থিত ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহবায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সংগঠনের নেতাকতর্মীরা। 

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র–জনতার ব্যানারে নগরীর জয়নুল আবেদীন পার্ক এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ, ফুড পার্কের কার্যক্রম বন্ধ, মাদকসেবীদের আড্ডাস্থল গুড়িয়ে দেওয়াসহ কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবি জানিয়ে মাননবন্ধন করা হয়। এতে ছাত্র আন্দোলন, বিভিন্ন শ্রেণিপেশার ছাত্র-জনতা উপস্থিত ছিল। 

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব ওয়ালিদ আহমেদ বলেন, ‘দালাল মহলকে বাণিজ্যিক ভবন বানানোর পায়ঁতারা হওয়ায় সেটি বন্ধের জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিলেও কাজ বন্ধ হয়নি। ওই অবস্থায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সেখানে গিয়ে স্থাপনা ভেঙে দিয়েছে।’

তবে সুন্দর মহলে নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগ করেও কুটুমবাড়ি রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানা যায়নি। 

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ছাত্র–জনতা নির্মাণাধীন রেস্টুরেন্টে কিছু ভাঙচুর করেছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’  

নাটোরে নারী সংক্রান্ত বিরোধের জের ধরে আক্তার হোসেন নামে এক যুবককে মারধরের অভিযোগে উপজেলা যুবদল ও ছাত্রদলের দুই কর্মীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বাঁশিলা গ্রাম থেকে তাদের...
শরীয়তপুরের জাজিরায় ডিভোর্সি নারীকে বিয়ে করায় এক যুবককে সালিসে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা ও গ্রামছাড়া করার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ও সালিসদের ভয়ে গত নয় দিন ধরে গ্রামছাড়া ওই যুবক। এ ঘটনায় বিচার...
ফরিদপুরের ভাঙ্গায় গাড়ি পার্কিং নিয়ে দ্বন্দ্বের জেরে প্রকাশ্যে পিস্তল বের করে দুই রাউন্ড গুলি ছোড়া এক যুবককে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ ঘটনায় ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে।
দুই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ১০০টি ঘর। উদ্দেশ্য ছিল ভূমিহীন ও গৃহহীন মানুষের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করা। কিন্তু নির্মাণের কয়েক বছর পরও নীলফামারীর ডিমলার সেই আশ্রয়ণ প্রকল্পের ৯০টি ঘরই...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যশোরের সনাতন পল্লীর ২৫টি বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি মিথ্যা ও বানোয়াট। ‎বৃহস্পতিবার রাতে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন...
গুম প্রতিরোধ ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন আইন করে নাগরিকের অধিকার সংকুচিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। আর সরকারি প্রতিষ্ঠানগুলোতে...
স্কুলে ভর্তি হওয়ার সময় যে শিশুটির চোখে থাকে রঙিন স্বপ্ন, সেই শিশুটিই হঠাৎ করে পথ হারিয়ে ফেলছে কোথায়? যে বয়সে তার হাতে খাতা-কলম থাকার কথা, সে বয়সে সে কীভাবে যেন হারিয়ে যাচ্ছে কঠিন কোনো বাস্তবতার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর