শেরপুরে নলকূপ খনন করতে গিয়ে মিলল গ্যাস, চলছে ১০ বাড়ির রান্না

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০৬:৩২ পিএম

শেরপুরের নালিতাবাড়িতে নলকূপ খনন করতে গিয়ে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। আর সেই গ্যাসেই চলছে স্থানীয় ১০টি বাড়ির রান্নাবান্না। হঠাৎ করে পানির বদলে গ্যাস বের হওয়ায় একদিকে যেমন চলছে উচ্ছ্বাস, অন্যদিকে দুর্ঘটনায় শঙ্কায় স্থানীয়রা। 
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।   

শেরপুরের নালিতাবাড়ীর রূপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া মধ্যপাড়া গ্রামের নূর মোহাম্মদ বাড়িতে নলকূপে মিলেছে গ্যাসের সন্ধান। যা দেখতে ভিড় করছে মানুষ।

নূর মোহাম্মদ জানান, ১৪ অক্টোবর সাবমার্সিবল পাম্প বসানোর জন্য দেড় ইঞ্চি পাইপ দিয়ে বোরিং করতে যায় শ্রমিকরা। এসময় ৫৫ ফুট গভীরে পাইপ বসানোর পরই পাইপ উপরে উঠে আসে। বের হতে থাকে গ্যাস।

এরপর বাড়ির অন্য পাশে আরও দুই জায়গায় ৪৫ ও ৪০ ফুট খনন করলেও সেখান থেকেও গ্যাসের দেখা মেলে।

বাড়ির মালিক নূর মোহাম্মদ বলেন, ‘ম্যাচ খোঁচা দিয়ে দেখি যে দাউ দাউ করে আগুন জ্বলতাছে। জ্বলার পরে, দুই ফ্যামিলির রান্ধাবাড়া অইতাছে। ২৪ ঘণ্টা পাকসাক কইরা খাইতাছে। এলাকার লোকজন আইসা দেখতাছে।’

স্থানীয় একজন বলেন, ‘মিস্ত্রীরা বলতেছে, এই জায়গায় বোরিং অইতো না। এ জায়গায় গ্যাসের সন্ধ্যান পাওয়া যাইতেছে।’ 
১৫ অক্টোবর থেকে সেই গ্যাসেই প্রতিদিনের রান্না করছেন নূর মোহাম্মদের পরিবারসহ আশপাশের মানুষজন। বিনামূল্যে গ্যাসে রান্না করতে পেরে খুশি তারা।

স্থানীয় এক নারী বলেন, ‘৮–১০ দিন ধইরা গ্যাস ভাসছে। বেখেই খালি কয় গ্যাস ভাসছে, গ্যাস ভাসছে। পোলাপানে ম্যাচ খোঁচা দেয় আগুন জ্বলে। অহন আমরা ছয়–সাতজনে মিললা রান্ধাবাড়া করতাছি।’ 

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, ‘এ বিষয়ে আমরা স্থানীয় গ্যাস তদন্তকারী যে কর্তৃপক্ষ আছে, তিতাস গ্যাস; খোঁজ খবর নেওয়ার জন্য আমরা তাদেরকে জানিয়েছি। যদি এখানে গ্যাসের প্রাপ্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’ 

গাছগড়া গ্রামে অনিরাপদভাবে গ্যাস বের হওয়া নিয়ে শঙ্কায় স্থানীয়রা। যেকোন মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তাই দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি, তাদের।

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নেত্রকোণায় পাচারের সময় দুই হ্যান্ডট্রলি ভর্তি সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এসময় হ্যান্ডট্রলিটির দুই চালককে আটক করা হয়। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মদন-তিয়শ্রী সড়কের রুদ্রশ্রী এলাকায় এই চাল জব্দ ও...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর