ঢাকার হোটেলের জন্য আসছিল ৯৫০ কেজি ঘোড়ার মাংস, ৫ জনের জেল

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:২৫ পিএম

ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে জামালপুরে প্রায় ৯৫০ কেজি ঘোড়ার মাংস জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় এই অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে নরুন্দি চকবাজার এলাকায় যাত্রাবাড়ীগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩টি বস্তায় রাখা বিপুল পরিমাণ ঘোড়ার মাংস উদ্ধার করা হয়। সদর উপজেলার মিরাপুর ঘাট এলাকা থেকে মাংসগুলো ঢাকায় নেওয়া হচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো ঢাকার বিভিন্ন হোটেলে মানুষের খাবারের জন্য সরবরাহের উদ্দেশ্যেই পাঠানো হচ্ছিল।

পরে রোববার দুপুরে জামালপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমন হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের ৬ মাস ও ২ মাসের সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—জুয়েল, শহীদ মিয়া, আফজাল মিয়া, হুমায়ুন ও রাসেল মিয়া। পাশাপাশি তাঁদের মোট ১ লাখ ১ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হক বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এই ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাদের ধরতে বিভিন্ন সময়ে অভিযান চালানো হয়েছে, তবে তারা পালিয়ে যায়। এবার মাংসের এই বড় চালানসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা গেছে।’

এই মাংসের উৎস কোথায় এবং চক্রটির সঙ্গে আরও কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের দুই চোখ উপড়ে হাত-পা বেঁধে বিলের পাশে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল...
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে করা মামলায় সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের মামলায় জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে...
ঢাকা, গাজীপুরের পর পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জেও। মঙ্গলবার সেখানে দুটি পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। গাজীপুরে কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। নাওজোড়ে সংঘর্ষ হয়েছে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর