পাবনায় পেট্রোল পাম্পে আগুন

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:১০ পিএম

পাবনা শহরের রাধানগর এলাকায় ফরিদ ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও র‍্যাব জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জ্বালানীবাহী একটি লরি এসে পেট্রোল পাম্পে তেল খালাস করছিল। এ সময় তেলের লাইনের মুখ খোলার সঙ্গে সঙ্গে স্পার্কিং করে আগুন ধরে যায়।

এ সময় লরির চালক পেট্রোল পাম্প থেকে গাড়ি চালিয়ে সড়কের উপরে নিয়ে দ্রুত নেমে যান। ততক্ষণে পেট্রোল পাম্প ও লরিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে পুলিশ, র‍্যাব সদস্য এবং ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভূঁইয়া বলেন, ‘পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন সন্ধ্যা সাতটা ২৫ মিনিটে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তাঁরা। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

 

 

 

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্তে আদম আলী নামে এক বিএনপি নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী শাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
গাজীপুরে বাসচাপায় এক নারী পোশাক শ্রমিক নিহতের প্রতিবাদে একটি বাসে অগ্নিসংযোগ করেছেন নিহতের সহকর্মী ও স্থানীয়রা। আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ঢাকা–টাঙ্গাইল...
রাজধানীর খিলগাঁও ধানাধীন বাসাবো এলাকায় ঝুট তুলার একটি টিনশেড গোডাউনে রোববার দুপুরের আগে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে এ আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
আইসিটি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফের বার্ষিক সভা
তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) বার্ষিক সাধারণ সভা করেছে। রাজধানীর ধানমন্ডিতে বিসিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সদস্যদের...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১৩০ জনে।...
নেত্রকোণায় ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এনসিপি নেত্রী  সাদিয়া আক্তারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের কুড়পার এলাকা থেকে আটক নেত্রকোণা মডেল থানা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর