চুরিতে বাধা দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

আপডেট : ২৯ জুন ২০২৪, ০৭:৩৯ এএম

নাটোরের বাগাতিপাড়ায় স্ত্রী সুফিয়া বেগমকে গলা কেটে হত্যা করে শিশুকন্যাকে নিয়ে পালানোর অভিযোগে নিহতের স্বামী আসমত আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব–৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের সালঙ্গা থানার রামারচর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চুরি করতে নিষেধ ও চুরির ঘটনায় স্বাক্ষী দিতে চাইলে ক্ষিপ্ত হয়ে আসমত স্ত্রীকে হত্যা করেন বলে এ ঘটনার মামলায় উল্লেখ করা হয়েছে। একই তথ্য দিয়েছে র‍্যাব।

গ্রেপ্তারের সময় আসমত আলীর হেফাজত থেকে তাঁর ৮ বছর বয়সী শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় সিরাজগঞ্জ থেকে নাটোর র‍্যাব ক্যাম্পে নিয়ে আসার পর তাঁকে বাগাতিপাড়ায় হস্তান্তর করা হয়।

র‍্যাব নাটোর ক্যাম্পের ইনচার্জ এ এস পি রায়হানুর রহমান বলেন, ‘নিহতের স্বামী এলাকায় ছোট ছোট চুরি করত। এ নিয়ে এলাকায় সবাই সুফিয়া বেগমকে নানা ধরনের বাজে কথা বলে অপমান করত। তিনি অপমান সহ্য করতে না পেরে স্বামীকে চুরি করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসমত আলী তাঁর স্ত্রী সুফিয়া বেগমকে শারীরিক নির্যাতন করতেন। গতকাল বৃহস্পতিবার রাতেও চুরি করতে নিষেধ করেন এবং চুরির অভিযোগে ডাকা একটি সালিশ বৈঠকে স্বামীর বিরুদ্ধে স্বাক্ষী দিতে চাইলে আসমত আলী রেগে যান। এ নিয়ে তাঁদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে শিশুকন্যা ঘুমিয়ে পড়লে আসমত আলী তাঁর কয়েকজন সহযোগিকে বাড়িতে ডেকে নিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করেন।’

এই র‍্যাব কর্মকর্তা বলেন, ‘হত্যাকাণ্ডের পরে আসমত শিশুকন্যাকে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় নিহত সুফিয়ার ভাই কুরবান আলী আসমত আলীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেপ্তারে র‍্যাবের সহযোগিতা চায়। পরে তথ্য–প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে আসমতের আবস্থান শনাক্ত করে এবং সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার ও তার শিশু কন্যাকে উদ্ধার করে। পরে তাঁকে নাটোর র‍্যাব ক্যাম্পে নিয়ে আসার পর বাগাতিপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারেরে অভিযান চলমান রয়েছে।’ 

সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় আতঙ্কিত স্থানীয়রা। জোয়ারের সময় নোনা পানিতে প্লাবিত হচ্ছে লোকালয়, নষ্ট হচ্ছে ফসলি জমি। বাঁধের কাজ শেষ না হওয়ার জন্য...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
নিহত দেলোয়ার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। আজ ভোরে কামারগোপ এলাকায় পূর্বপরিচিত রনির সঙ্গে মাদক সেবন নিয়ে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রনি ইট দিয়ে দেলোয়ারের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর