মোহাম্মদপুরে নিহত মা-মেয়ের মরদেহ নাটোরে, বাড়িতে স্বজনদের আহাজারি

ঢাকার মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মালাইলা আফরোজ ও তাঁর মেয়ে নাফিজা বিনতে আজিজের মরদেহ নাটোরে নিজ বাড়িতে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকালে শহরের হাফরাস্তা বড়গাছা এলাকায় মরদেহবাহী ফ্রিজিং গাড়ি পৌঁছায়।

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ এএম

ঢাকার মোহাম্মদপুরে হত্যাকাণ্ডের শিকার মা মালাইলা আফরোজ ও তাঁর মেয়ে নাফিজা বিনতে আজিজের মরদেহ নাটোরে নিজ বাড়িতে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকালে শহরের হাফরাস্তা বড়গাছা এলাকায় মরদেহবাহী ফ্রিজিং গাড়ি পৌঁছায়।

এ সময় তাদের এক নজর দেখার জন্য স্বজন ও এলাকাবাসী বাড়িতে ভিড় জমান। এ সময় কান্নায় ভাঙে পড়েন তারা। নিহত মা ও মেয়ে নাটোর শহরের হাফরাস্তা বড়গাছা এলাকার এম জেড আজিজুল ইসলামের স্ত্রী ও মেয়ে ছিলেন।

মঙ্গলবার বাদ জোহর শহরের এন এস সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ শেষে গাড়ীখানা গোরস্তানে মা-মেয়েকে দাফন করা হবে বলে জানায় পরিবার। 

নিহতের স্বজনেরা জানান, আজিজুল ইসলাম তার স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ঢাকায় মোহম্মদপুরে শাহজাহান রোডের একটি বাসাতে বসবার করতেন। গতকাল সোমবার সকাল ৭টার দিকে আজিজুল ইসলাম তার স্ত্রী ও মেয়েকে বাসায় রেখে তার কর্মস্থল উত্তরার সানবিমস স্কুলে চলে যান। এরপর বেলা ১১ টার দিকে তিনি বাসায় ফিরে স্ত্রী ও মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে এবং ঘটনাস্থল থেকে দুটি ধারালো চাকু ও কিছু আলামত উদ্ধার করে। ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি নাটোরে নিয়ে আসা হয়।

বগুড়ায় ডিবি হেফাজতে থাকা হত্যা মামলার সন্দেহভাজন আসামি আসাদুজ্জামান আসাদের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, হাজতখানার টয়লেটের ভেন্টিলেটরে লুঙ্গি বেঁধে তিনি আত্মহত্যা করেছেন।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
গ্যাস সংকটে তিতাসে দেড় হাজারের বেশি শিল্প সংযোগের আবেদন ঝুলে আছে। ব্যবসায়ীদের মতে, এতে দেশি-বিদেশি বিনিয়োগ, শিল্প উৎপাদন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকার শিল্প ও বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহকে...
রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর। রোববার বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
লোডিং...

এলাকার খবর