সিরাজগঞ্জে ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত ২

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০১:৩২ পিএম

সিরাজগঞ্জ সদরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় সিএনজির আরেক যাত্রী আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার ভোর ৫টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে মাছ ধরার জন্য জাল নিয়ে বাড়ি থেকে বের হন ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণ হালদার। তারা কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট থেকে একটি সিএনজি অটোরিকশায় সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন।

দ্রুত গতির সিএনজিটি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বহুতি বটতলা নামক স্থানে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই সিএনজি চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। আহত বিষ্ণ হালদারকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন স্থানীয়রা।

খবর পেয়ে নিহতদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ নিয়ে বাড়ি চলে যান। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মেহেরপুর প্রতিনিধি মেহেরপুরে পরীক্ষা কেন্দ্রে অসাদুপায় অবলম্বন করে দেওয়া পরীক্ষার ভিডিও চিত্র ধারণ করায় শিক্ষার্থীদের হাতে দুই সাংবাদিক লাঞ্চিত হয়েছেন। আহত দুই সাংবাদিককে গাংনী উপজেলা স্বাস্থ্য...
মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির হয়েছে। এ সময় আহত অবস্থায় এক ভারতীয় চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার রাতে বড়লেখার কুমারশাইল সীমান্ত এলাকায় এ ঘটনা...
চাঁদপুর শহরের আলোচিত নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস এবং তার পরিবারের তিন সদস্যকে অবশেষে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে আটক করেছে পুলিশ। 
সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। 
অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া আর বিষাক্ত বর্জ্যে বিপর্যস্ত ময়মনসিংহের ভালুকার পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানাগুলো আইন ও নিয়ম না মানায় হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য।...
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েলসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবনিযুক্ত মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশিদ।
জিমের বাইরে বের হতেই খুন হলেন জনপ্রিয় হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ান। গত ২৬ আগস্ট ভারতের উত্তর প্রদেশের শামলিতে এই ঘটনা ঘটে। সামাজিকমাধ্যমের এক পোস্টে ৩৫ বছর বয়সী গায়ককে হত্যার দায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর