তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

দিনাজপুরের চিরিরবন্দরে এক তরুণীকে (১৮) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের  অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার মধ্যরাতে উপজেলার তেলীপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। 

পরে জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীকে উদ্ধার করে দিনাজপুরের এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন চারজনের নাম উল্লেখ করে এবং কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা করেছেন। 

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

ভুক্তভোগী তরুণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গণমাধ্যমে সেদিনের ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি জানান, পঞ্চগড়ের  সদর উপজেলার এক তরুণের  সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক। মঙ্গলবার সকালে ওই তরুণ পঞ্চগড় থেকে চিরিরবন্দরে তাঁদের বাসায় এসে মা-বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে আসে । কিন্তু পরিবার রাজি না হওয়ায় সে ওই তরুণের সঙ্গে বাড়ি থেকে বের হয়ে আসেন। পরে রেল স্টেশনে গিয়ে পঞ্চগড়ে যাওয়ার কোনো ট্রেন না পেয়ে উপজেলার ঘুঘরাতলী বাজারে  অটোরিকশার জন্য অপেক্ষা করতে থাকেন। 

তরুণী আরও জানান, ঘুঘরাতলীতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছোট ভাইয়ের গাড়িচালকের ছোট ভাই মোবিনসহ পাঁচজন ওই তরুণী ও তার বন্ধুকে  মারধর করে একটা ভ্যানে করে তুলে নিয়ে একটি নির্মাণাধীন ভবন এলাকায় নিয়ে যান। সেখানে তরুণকে অন্যত্র আটকে রেখে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। পরে তাঁকে ধানখেতে ফেলে রেখে চলে যান তাঁরা। পরে ওই তরুণ ৯৯৯–এ ফোন করলে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে।

এ বিষয়ে জানতে চাইলে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
নীলফামারীর তিস্তা পাড়ে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকা মূল্যের তিনটি রেসকিউ বোট। বন্যা ও দুর্যোগে চরাঞ্চলে উদ্ধার কাজের জন্য কেনা নৌযানগুলো রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। স্থানীয়দের অভিযোগ,...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কমায় তিস্তাসহ বিভিন্ন নদ-নদীর পানি ধীরে ধীরে কমছে। তবে মাসজুড়ে বৃষ্টির পূর্বাভাস থাকায় আবারও বন্যার শঙ্কায় নিচু এলাকার বাসিন্দারা। এদিকে রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন...
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
১৯৭১–এর পর ২০২৬ সালে এসে আবারও কি একই ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে? সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি করেছে একটি চিঠি। দাবি করা হচ্ছে, ‘রিপাবলিক অব বেলুচিস্তান’...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর