দিনাজপুরে বিআরটিসির বাসের ধাক্কায় নিহত ৪

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০১:২৩ পিএম

দিনাজপুরে বিআরটিসির বাসের ধাক্কায় পথচারী, ভ্যানচালকসহ ৪ জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে চিরিরবন্দর উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতেরা হলেন—গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যানচালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার মো. নজু ইসলাম (৪০)। এদের মধ্যে দুজন পথচারীর পরিচয় পাওয়া যায়নি। তবে জানা গেছে তারা মধু ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি বিআরটিসি বাস রাণীরবন্দর বাজার এসে পৌঁছালে অপর দিক থেকে আসা দুই ভ্যানচালক ও দুই পথচারীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, এ ঘটনায় স্থানীয়রা বিআরটিসির বাসটি জব্দ করে মহাসড়ক অবরোধ করে রাখে।

স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, একই দিনে এতগুলো প্রাণহানির ঘটনা অত্যন্ত মর্মান্তিক। রেললাইন পারাপারে সচেতনতা বৃদ্ধি, ছাদে নিরাপত্তা নিশ্চিত করা, শিশু-কিশোরদের জলাশয়ে নজরদারির আওতায় রাখা এবং মহাসড়কে...
আজ  দুপুরে শ্রীপুরের বেড়াইদেরচালা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই দম্পত্তি। এসময় ময়মনসিংহগামী লেনে অজ্ঞাত একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই বিথী আক্তার মারা যান। গুরুতর আহত...
সাগর কুমার ও তার বন্ধু জয় নওগাঁর পত্নীতলা থেকে মোটরসাইকেলে করে নাটোরের নলডাঙ্গার পাটুলে ঘুরতে আসে। পাটুল বিল ঘুরে জিরো পয়েন্ট থেকে ফিরার পথে পাটুল বাজারে পৌঁছালে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা...
নরসিংদীর রায়পুরায় টানা অতিবৃষ্টির কারণে মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা আক্তার (৮) নামে এক শিশুরে মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মরজাল মাইজপাড়া গ্রামে এ দুর্ঘটনা হয়...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর