ধর্ষণের শিকার হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা, যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ০৯ মে ২০২৪, ০২:৪৩ পিএম

রংপুরের মিঠাপুকুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে লাভলু মিয়া ওরফে লয়েট (২৩) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে আজ বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।

লাভলু মিয়া ওরফে লয়েট উপজেলার জাফরপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে ওই ছাত্রীকে ধর্ষণ করেন লয়েট। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার বাদী অভিযোগ করেন, এরপর লয়েটের মা ও বাবা ভুক্তভোগী ওই মেয়ের বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকিসহ অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি ভুক্তভোগীর নামে নানা রকম কুৎসা রটাতে থাকেন। একপর্যায়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বিষপান করেন ভুক্তভোগী। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনও বিচারাধীন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন বলেন, ‘রায়ে আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।’

জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগ উঠেছে একই মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল হুমায়রা ওরফে জেমি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে...
নারায়ণগঞ্জের ফতুল্লায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ফতুল্লার কাঠেরপুল এলাকার মেট্রো গার্মেন্টসের শ্রমিকেরা। দাবি আদায়ে কাজ বন্ধ রেখে সড়কে নামার চেষ্টা করছেন তারা। এ...
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হঠাৎই চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ব্যাপক রদবদল হয়েছে। যা আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য তাদের কেউ এক কর্মস্থলেই ৮ থেকে ১৬ বছর কাটিয়েছেন। জেঁকে বসা এই কর্মচারীদের...
বিচ্ছেদের পথে হাঁটছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে তিনি নিজেই জানালেন এ সিদ্ধান্তের কথা। ২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কণিকা। এবার ৪ বছরের মাথায়...
দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।
কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফ রাথারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুইদিন পর আজ বুধবার সকালে কলেজ ক্যাম্পাস...
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে, আমেরিকানরা পরিবর্তন চায়। এক্সে দেওয়া এক পোস্টে আজ বুধবার তিনি এ কথা বলেন বলে বিবিসি জানিয়েছে।
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর