শনিবার নিহত আবু সাঈদের বাড়ি যাবেন ড. ইউনূস

আপডেট : ১০ আগস্ট ২০২৪, ০৯:০০ এএম

রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের বাড়িতে যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল শনিবার সকাল ১০টায় আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করতে পীরগঞ্জ উপজেলায় সাঈদের গ্রামের বাড়িতে যাবেন তিনি।

রংপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিসি বলেন, ‘আগামীকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসবেন।’

অন্তর্বতীকালীন সরকারের দায়িত্ব নিতে দেশে ফিরে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করেন। তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, ‘এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মার, মারতে পার; আমরা আছি।’

কোটা সংস্কার আন্দোলনে মাঠে থাকা শিক্ষার্থীদের ওপর পুলিশ–ছাত্রলীগের হামলার প্রতিবাদে গত ১৬ জুলাই রংপুরের কর্মসূচিতে পুলিশের গুলিতে নিহত হন বেরোবির ইংরেজি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আবু সাঈদ। পুলিশের বন্দুকের সামনে তার বুক পেতে দেওয়ার দৃশ্যটি মুহূর্তেই দেশে–বিদেশে ভাইরাল হয়ে যায়। হয়ে ওঠে ‘আইকনিক পিকচার’। আবু সাঈদের ওপর গুলি ও একইদিন ৬ জন নিহত হওয়ার ঘটনায় কোটা সংস্কার আন্দোলন নতুন মোড় নেয়। ছাত্রদের সঙ্গে মাঠে নেমে পড়ে বিক্ষুব্ধ অভিভাবকরাসহ নানা শ্রেণি–পেশার মানুষ। যার ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনার পতন হয়। 

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
ঠাকুরগাঁওয়ে আমন ধানের জমি নিজের পাওয়ার টিলার দিয়ে চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা...
টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ সোমবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...

এলাকার খবর